Activit SilverTablet
OTC- কোম্পানি:
- Delta Pharma Limited
- ডোজ ফর্ম:
- Tablet
- প্যাক সাইজ:
- 1 x 15
৳ 105
৳ 7 /পিস
বিবরণ
Activit Silver Tablet একটি ওষুধ (ডোজ ফর্ম: Tablet), প্রস্তুতকারক Delta Pharma Ltd.। এর জেনেরিক উপাদান Multivitamin & Multimineral [A-Z silver preparation]।
নির্দেশনা
৪৫ বছর অথবা বেশী বয়স্কদের জন্য ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে নির্দেশিত।
প্রতিনির্দেশনা
এর কোন উপাদানের প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে সেবন করা যাবে না।
উপাদান
প্রতিটি ট্যাবলেটে আছে- ভিটামিন এ ৩৫০০ আইইউ, ভিটামিন সি ৬০ মি.গ্রা., ভিটামিন ডি ৪০০ আইইউ, ভিটামিন ই ৪৫ আইইউ, ভিটামিন কে ১০ মাইক্রোগ্রাম, থায়ামিন ১.৫ মি.গ্রা., রিবোফ্লাবিন ১.৭ মি.গ্রা., নিয়াসিন ২০ মি.গ্রা. ভিটামিন বি৬ ৩ মি.গ্রা., ফলিক এসিড ৪০০ মাইক্রোগ্রাম, ভিটামিন বি১২ ২৫ মাইক্রোগ্রাম, বায়োটিন ৩০ মাইক্রোগ্রাম, প্যানটোথেনিক এসিড ১০ মি.গ্রা., ক্যালসিয়াম ২০০ মি.গ্রা., ফসফরাস ৪৮ মি.গ্রা., আয়োডিন ১৫০ মাইক্রোগ্রাম, ম্যাগনেসিয়াম ১০০ মি.গ্রা., জিংক ১৫ মি.গ্রা., সেলেনিয়াম ২০ মাইক্রোগ্রাম, কপার ২ মি.গ্রা., ম্যাংগানিজ ২ মি.গ্রা., ক্রোমিয়াম ১৫০ মাইক্রোগ্রাম, মলিবডেনাম ৭৫ মাইক্রোগ্রাম, কোরাইড ৭২ মি.গ্রা., পটাসিয়াম ৮০ মি.গ্রা., বোরন ১৫০ মাইক্রোগ্রাম, নিকেল ৫ মাইক্রোগ্রাম, সিলিকন ২ মি.গ্রা., ভ্যানাডিয়াম ১০ মাইক্রোগ্রাম এবং লিউটিন ২৫০ মাইক্রোগ্রাম, লাইকোপিন ৩০০ মাইক্রোগ্রাম।
মাত্রা ও সেবনবিধি
প্রতিদিন ১টি ট্যাবলেট খাবারের সাথে সেবন করতে হবে। শিশুদের ব্যবহারের জন্য নয়।
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
ঔষধের মিথষ্ক্রিয়া
কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নি।
পার্শ্ব প্রতিক্রিয়া
ইহা সাধারনত সুসহনীয়। তবে ডায়রিয়া হতে পারে এবং ত্বক হল্দেটে হতে পারে। অন্যান্য গ্যাষ্ট্রোইনটেসটাইনাল সমস্যা তৈরী করতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।
সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।
দামের তুলনা
- এই ব্র্যান্ড
- ৳ 7
- এই জেনেরিকের সবচেয়ে সস্তাVitan
- ৳ 4.5
সস্তা ব্র্যান্ডটি নিলে প্রতি পিসে ৳ 2.50 কম পড়ে
33টি ব্র্যান্ডের সাথে মিলিয়ে দেখা
এক নজরে
এ-জেড সিলভার প্রস্তুতি ৪৫ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষভাবে তৈরি একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সম্পূরক। এটি বয়স্কদের ভিটামিন ও খনিজ ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসায় এবং পুষ্টি চাহিদা পূরণে ব্যবহৃত হয়।
নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
- ৪৫ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ভিটামিন ও খনিজ ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসা
- বয়স্কদের পুষ্টি চাহিদা পূরণ
- স্বাস্থ্যকর শরীর ও সক্রিয় জীবনযাত্রা বজায় রাখা
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক ডোজ (৪৫ বছর+):
- প্রতিদিন ১টি ট্যাবলেট খাবারের সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
পার্শ্বপ্রতিক্রিয়া
পার্শ্বপ্রতিক্রিয়া:
- সাধারণত ভালো সহ্য হয়
- ফলিক অ্যাসিডের সাথে অ্যালার্জিক সেনসিটাইজেশন হতে পারে
- ভিটামিন সি ও ই ডায়রিয়া ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা সৃষ্টি করতে পারে
সতর্কতা ও সাবধানতা
- অন্যান্য ভিটামিন এ সম্পূরকের সাথে গ্রহণ করবেন না
- পোস্টমেনোপজাল মহিলাদের দীর্ঘমেয়াদী উচ্চ মাত্রার ভিটামিন এ (বিটা ক্যারোটিন উৎস ব্যতীত) অস্টিওপোরোসিসের ঝুঁকি বৃদ্ধি করতে পারে