Allygest5 mg
Rx- জেনেরিক:
- Allylestrenol
- কোম্পানি:
- Nuvista Pharma Ltd.
- ডোজ ফর্ম:
- Tablet
- প্যাক সাইজ:
- 3 x 10
৳ 80
৳ 8 /পিস
বিবরণ
Allygest 5 mg একটি ওষুধ (ডোজ ফর্ম: Tablet), প্রস্তুতকারক Nuvista Pharma Ltd.। এর জেনেরিক উপাদান Allylestrenol।
নির্দেশনা
- এ্যালিজেস্ট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
- ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটারডেশন
- গর্ভপাতের আশংকা
- স্বেচ্ছা গর্ভপাতের ইতিহাস থাকলে
- অকালীন প্রসবের আশংকা
প্রতিনির্দেশনা
অতিসংবেদনশীলতা, থ্রম্বোফেবাইটিস, অজানা কারণে যোনী হতে রক্তরণ, অসম্পূর্ণ গর্ভপাত, হরমোনজনিত কার্সিনোমা, সেরিব্রাল এপোপেক্সি, গর্ভ নিশ্চিত হওয়ার জন্য এবং যকৃতের তীব্র সমস্যা থাকলে এ ওষধু ব্যবহার করা উচিত নয়।
মাত্রা ও সেবনবিধি
- ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটারডেশন
- : দৈনিক ৩টি করে ট্যাবলেট ২ মাস। লক্ষণসমূহের উন্নতি হলে মাত্রা কমানো যেতে পারে।
- গর্ভপাতের আশংকা
- : লক্ষণসমূহ মিলিয়ে না যাওয়া পর্যন্ত দৈনিক ৩টি ট্যাবলেট।
- স্বেচ্ছা গর্ভপাতের ইতিহাস থাকলে
- : গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্র দৈনিক ১-২টি ট্যাবলেট। আশংকাজনক সময় পার হওয়ার ১ মাস পর পর্যন্ত ওষুধ খেয়ে যাওয়া উচিত।
- অকালীন প্রসবের আশংকা
- : ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে মাত্রা নির্ধারণ করা উচিত। সাধারণত উচ্চমাত্রা (সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা. পর্যন্ত) ব্যবহার করা হয়ে থাকে।
সতর্কতা
কোন রোগীর নিম্নলিখিত সমস্যা থাকলে এ ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত: হৃদরোগ, কনজেস্টিভ হার্ট ফেইলিউর, সিক সাইনাস সিন্ড্রোম, করোনারী আর্টারীতে কোন সমস্যা, মৃগীরোগ বা মৃগীরোগজনিত কাঁপুনি, মূত্রতন্ত্রের অকার্যকারিতা, মাইগ্রেনজনিত মাথাব্যথা, শ্বাসতন্ত্রের কোন রোগ যেমন-অ্যাজমা, এম্ফাইসেমা, ক্রমিক ব্রংকাইটিস অথবা সিওপিডি এবং দুগ্ধদানকালে।
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
দীর্ঘ সময় ধরে এ্যালিজেস্ট দিয়ে চিকিৎসা করলে পরিপাকতন্ত্রের কিছু সাধারণ সমস্যা হতে পারে। যেমন- বমি অথবা বমি বমিভাব এবং এপিগ্যাস্ট্রিক অস্বস্তি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
এ্যালাইলস্ট্রেনল গর্ভকালীন সময়ে খাওয়ার জন্য নির্দিষ্টভাবে নির্দেশিত। প্রসব পরবর্তী সময়ে এ ওষুধ পরিহার করা উচিত কারণ এটা মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয়ে নবজাতকের সামান্য হলেও ক্ষতি করতে পারে।
বিশেষ ক্ষেত্রে ব্যবহার
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১৬ বছরের নিচে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।
সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।
দামের তুলনা
- এই ব্র্যান্ড
- ৳ 8
এই জেনেরিকের ব্র্যান্ডগুলোর মধ্যে এটাই সবচেয়ে সস্তা
7টি ব্র্যান্ডের সাথে মিলিয়ে দেখা
এক নজরে
Allylestrenol — Female Sex hormones শ্রেণির ওষুধ। বাংলাদেশে এই জেনেরিকের সব ব্র্যান্ড, দাম, নির্দেশনা, মাত্রা ও পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য নিচে দেখুন।
নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
Allylestrenol নিচের অবস্থাগুলোতে ব্যবহৃত হয়: • গর্ভে শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া (IUGR) • গর্ভপাতের আশঙ্কা • অভ্যাসগত গর্ভপাত • সময়ের আগে প্রসবের আশঙ্কা
মাত্রা ও সেবনবিধি
প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী মাত্রা: • Intra Uterine Growth Retardation : 1 tablet three times a day at least two months. Dose to be reduced if symptoms improve. • Threatened abortion : 1 tablet three times daily until symptoms disappear. • Habitual abortion : 1-2 tablets daily as soon as pregnancy is diagnosed. The administration should be continued for at least one month after the end of the critical period. • Threatened premature delivery : Dosage must be determined individually. High dosages (up to 40 mg daily) have been used. • In case of a missed dose, it should be taken as soon as the patient remembers & she should continue the regular dosing schedule. A double dose is not recommended. মাত্রা রোগীর বয়স, ওজন ও অবস্থাভেদে বদলায় — চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুসরণ করুন।