osudhkosh

Cadiar DX600 mg+400 IU

OTC
জেনেরিক:
Conventional Calcium + Vitamin D3
কোম্পানি:
Maks Drug Limited
ডোজ ফর্ম:
Tablet
প্যাক সাইজ:
3 x 10
আমার ওষুধে যোগ করুন
দাম কমলে জানান

৳ 140

৳ 14 /পিস

বিবরণ

Cadiar DX 600 mg+400 IU একটি ওষুধ (ডোজ ফর্ম: Tablet), প্রস্তুতকারক Maks Drug Limited। এর জেনেরিক উপাদান Conventional Calcium + Vitamin D3।

নির্দেশনা

এই সমন্বিত প্রিপারেশনটি অস্টিওপরোসিস, অস্টিওমেলাসিয়া, রিকেট্স, টিটানি এবং প্যারাথাইরয়েডের চিকিৎসায় ব্যবহৃত হয়। সাপ্লিমেন্ট হিসেবে, পুষ্টির পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য প্রায়শই কিছু কিছু অবস্থায় যেমন- গর্ভাবস্থা ও স্তন্যদানকালে, অস্টিওজেনেসিস ও দাঁতের গঠনে (সুনির্দিষ্ট চিকিৎসার পাশাপাশি) এবং এন্টি-সিজার থেরাপির সাথে ব্যবহৃত হয়। এটি ক্রনিক রেনাল ফেইলিউরের ক্ষেত্রে রুটিন সাপ্লিমেন্ট হিসাবে এবং ফসফেট বাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়।

প্রতিনির্দেশনা

এটি হাইপারক্যালসেমিয়া, হাইপারথাইরয়ডিজম, রেনাল ক্যালকুলি, নেফ্রোলিথিয়াসিস এবং জলিন্জার-ইলিসন সিনড্রোম-এর ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

ফার্মাকোলজি

ইহা ক্যালসিয়াম কার্বোনেট ও ভিটামিন ডি৩ (কোলিক্যালসিফেরল)-এর একটি প্রিপারেশন। ক্যালসিয়াম আমাদের শরীরের অনেক স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয়, তবে হাড়ের গঠন ও মেইনটেনেন্সের জন্য এটি বিশেষভাবে দরকারি। ভিটমিন ডি৩ ক্যালসিয়ামের পরিশোষণ ও পূণঃপরিশোষণে সহায়তা করে। এছাড়াও ভিটামিন ডি৩ হাড় গঠনে উদ্দীপনা তৈরী করে। ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায় যে, ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ হাড়ের বৃদ্ধিতে এবং অস্টিওপরোসিস ও হাড় ভেঙ্গে যাওয়া প্রতিরোধে যুগপৎভাবে সহায়তা করে।

মাত্রা ও সেবনবিধি

ক্যালসিয়াম ৫০০ মি:গ্রা: এবং ভিটামিন ডি৩ ২০০ আইইউ ট্যাবলেট:

দৈনিক ২ টি ট্যাবলেট বা ১ টি ট্যাবলেট, দিনে ২ বার। ভালভাবে পরিশোষিত হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করা উচিত।

ক্যালসিয়াম ৫০০ মি:গ্রা: এবং ভিটামিন ডি৩ ৪০০ আইইউ ট্যাবলেট:

১ টি ট্যাবলেট, দিনে ২ বার। ভালভাবে পরিশোষিত হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করা উচিত।

সতর্কতা

হৃদযন্ত্রের সমস্যা বা বৃক্কীয় সমস্যা থাকলে এটির ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

মাত্রাধিক্যতা

মাত্রাধিক্যতার লক্ষণগুলো হচ্ছে বমিবমি ভাব বা বমি, তীব্র তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুকিয়ে যাওয়া, ক্ষুধা হ্রাস পাওয়া, ধাতব স্বাদ, পাকস্থলীর মোচড়ানো, ডায়রিয়া, মাথাব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।

সংরক্ষণ

আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধের মিথষ্ক্রিয়া

ক্যালসিয়াম, এলুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম-সমৃদ্ধ এন্টাসিড ও অন্যান্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ক্যালসিট্রিওল ও অন্যান্য ভিটামিন ডি৩ সাপ্লিমেন্ট, ডিগক্সিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন বা অক্সিটেট্রাসাইক্লিনের সাথে এটির মিথস্ক্রিয়তার সম্ভাবনা আছে।

পার্শ্ব প্রতিক্রিয়া

এটি সাধারণত সুসহনীয়। বমিবমি ভাব বা বমি, পাকস্থলীর মোচড়ানো, মুখ শুকিয়ে যাওয়া, তৃষ্ণা বৃদ্ধি পাওয়া অথবা যদি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় তবে চিকিৎসককে জানাতে হবে। কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে হতে পারে।

বিশেষ ক্ষেত্রে ব্যবহার

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই সমন্বিত প্রিপারেশনটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।

সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

দামের তুলনা

এই ব্র্যান্ড
14
এই জেনেরিকের সবচেয়ে সস্তাOscal-D Forte
7

সস্তা ব্র্যান্ডটি নিলে প্রতি পিসে ৳ 7.00 কম পড়ে

13টি ব্র্যান্ডের সাথে মিলিয়ে দেখা

এক নজরে

Conventional Calcium + Vitamin D3 — Specific mineral & vitamin combined preparations শ্রেণির ওষুধ। বাংলাদেশে এই জেনেরিকের সব ব্র্যান্ড, দাম, নির্দেশনা, মাত্রা ও পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য নিচে দেখুন।

মাত্রা ও সেবনবিধি

প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী মাত্রা: • Calcium 500 mg and Vitamin D3 200 IU Tablet : 2 tablets daily or 1 tablet twice daily. It is best taken with or just after a meal to improve absorption. • Calcium 500 mg and Vitamin D3 400 IU Tablet : 1 tablet twice daily. It is best taken with or just after a meal to improve absorption. মাত্রা রোগীর বয়স, ওজন ও অবস্থাভেদে বদলায় — চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুসরণ করুন।

Conventional Calcium + Vitamin D3 — সম্পূর্ণ তথ্য দেখুনফার্মাকোলজি, সতর্কতা, গর্ভাবস্থা, ওভারডোজসহ পূর্ণ বিবরণ জেনেরিক পাতায়
⚠️ এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে — চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।