osudhkosh

Clamox DS400mg+57.5mg/5ml

Rx
কোম্পানি:
Opsonin Pharma Limited
ডোজ ফর্ম:
Powder For Suspension
প্যাক সাইজ:
35ml bot
আমার ওষুধে যোগ করুন
দাম কমলে জানান

৳ 90.34/পিস

প্যাক: ৳ 90.34

দামের তুলনা

এই ব্র্যান্ড
90.34
এই জেনেরিকের সবচেয়ে সস্তাAmoclav FORTE
90

সস্তা ব্র্যান্ডটি নিলে প্রতি পিসে ৳ 0.34 কম পড়ে

6টি ব্র্যান্ডের সাথে মিলিয়ে দেখা

এক নজরে

অ্যামোক্সিসিলিন + ক্লাভুল্যানিক অ্যাসিড (ক্লাভুলানেট) একটি পেনিসিলিন-টাইপ অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ফুসফুস (নিউমোনিয়া), কান, সাইনাস, মূত্রতন্ত্র, ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে কার্যকর।

নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
  • শ্বাসতন্ত্রের সংক্রমণ (নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস)
  • কান, নাক ও সাইনাসের সংক্রমণ (ওটিটিস মিডিয়া, সাইনোসাইটিস)
  • মূত্রতন্ত্রের সংক্রমণ
  • ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ
  • ডেন্টাল সংক্রমণ
  • পেটের সংক্রমণ
  • সেপ্টিসেমিয়া
  • হাড় ও জয়েন্টের সংক্রমণ
মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্কদের ডোজ (মৌখিক):

  • হালকা-মাঝারি সংক্রমণ: ৩৭৫ মিগ্রা (২৫০/১২৫) প্রতি ৮ ঘন্টা অথবা ৬২৫ মিগ্রা (৫০০/১২৫) প্রতি ১২ ঘন্টা
  • গুরুতর সংক্রমণ: ৬২৫ মিগ্রা (৫০০/১২৫) প্রতি ৮ ঘন্টা অথবা ১০০০ মিগ্রা (৮৭৫/১২৫) প্রতি ১২ ঘন্টা
  • সর্বোচ্চ ডোজ: প্রতিদিন ৬০০০ মিগ্রা অ্যামোক্সিসিলিন/৬০০ মিগ্রা ক্লাভুল্যানিক অ্যাসিড পর্যন্ত

প্রাপ্তবয়স্কদের ডোজ (ইনজেকশন):

  • ১.২ গ্রাম (১০০০/২০০ মিগ্রা) প্রতি ৬-৮ ঘন্টা
  • গুরুতর সংক্রমণে: ১.২ গ্রাম প্রতি ৪-৬ ঘন্টা
  • সর্বোচ্চ ডোজ: প্রতিদিন ৭.২ গ্রাম পর্যন্ত

শিশুদের ডোজ (মৌখিক):

  • সাসপেনশন (১২৫/৩১.২৫ বা ২৫০/৬২.৫ মিগ্রা/৫ মিলি): ২০-৪০ মিগ্রা/কেজি/দিন (অ্যামোক্সিসিলিন) প্রতি ৮ ঘন্টা, সর্বোচ্চ ১৫০০ মিগ্রা/দিন
  • সাসপেনশন (২০০/২৮.৫ বা ৪০০/৫৭ মিগ্রা/৫ মিলি): ২৫-৪৫ মিগ্রা/কেজি/দিন (অ্যামোক্সিসিলিন) প্রতি ১২ ঘন্টা, সর্বোচ্চ ১৭৫০ মিগ্রা/দিন

শিশুদের ডোজ (ইনজেকশন):

  • শিশু (৩ মাস-১২ বছর): ৩০ মিগ্রা/কেজি প্রতি ৬-৮ ঘন্টা
  • শিশু (০-৩ মাস): ৩০ মিগ্রা/কেজি প্রতি ৮ ঘন্টা (পেরিনেটাল পিরিয়ড ও প্রিম্যাচিউর ইনফ্যান্টে প্রতি ১২ ঘন্টা)

রেনাল ডোজ: গুরুতর কিডনি রোগে ডোজ সামঞ্জস্য প্রয়োজন।

পার্শ্বপ্রতিক্রিয়া
  • বমি (Vomiting)
  • বমি বমি ভাব (Nausea)
  • ডায়রিয়া (Diarrhea)
  • পেটব্যথা (Abdominal pain)
  • অরুচি (Loss of appetite)
  • ত্বকে র্যাশ (Skin rash)
  • খাবারে এ্যালার্জি (Allergic reaction)
সতর্কতা ও সাবধানতা

গুরুতর সতর্কতা:

  • পেনিসিলিন বা সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকে অ্যালার্জি থাকলে ডাক্তারকে জানান - গুরুতর অ্যানাফাইল্যাকটিক প্রতিক্রিয়া হতে পারে
  • সম্পূর্ণ কোর্স শেষ করুন - ভালো বোধ করলেও বন্ধ করবেন না
  • অ্যালার্জিক প্রতিক্রিয়া (র্যাশ, মুখ/গলা/জিহ্বা ফোলা, শ্বাসকষ্ট) হলে সাথে সাথে ডাক্তারকে জানান
  • রক্তাক্ত মল বা পেটে ক্র্যাম্প হলে ডাক্তারকে জানান
  • সংক্রামক মনোনিউক্লিওসিসে সতর্কতা
  • কিডনি ও লিভার রোগে সতর্কতা
  • ভবিষ্যতে কোনো সংক্রমণের জন্য অবশিষ্ট ঔষধ ব্যবহার করবেন না
  • খাবারের সাথে ও পর্যাপ্ত পানি সহযোগে গ্রহণ করুন
Amoxicillin + Clavulanic Acid (Clavulanate) — সম্পূর্ণ তথ্য দেখুনফার্মাকোলজি, সতর্কতা, গর্ভাবস্থা, ওভারডোজসহ পূর্ণ বিবরণ জেনেরিক পাতায়
⚠️ এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে — চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।