D Pam5mg
Rx- জেনেরিক:
- Diazepam
- কোম্পানি:
- General Pharmaceuticals Ltd.
- ডোজ ফর্ম:
- Tablet
- প্যাক সাইজ:
- Tablet
৳ 0.68/পিস
প্যাক: ৳ 0.68
দামের তুলনা
- এই ব্র্যান্ড
- ৳ 0.68
- এই জেনেরিকের সবচেয়ে সস্তাOrinil 5
- ৳ 0.21
সস্তা ব্র্যান্ডটি নিলে প্রতি পিসে ৳ 0.47 কম পড়ে
17টি ব্র্যান্ডের সাথে মিলিয়ে দেখা
এক নজরে
ডায়াজেপাম একটি বেনজোডায়াজেপিন ওষুধ যা স্বল্পমেয়াদী উদ্বেগ, অ্যালকোহল উইথড্রয়াল, পেশী খিঁচুনি ও মৃগী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
- স্বল্পমেয়াদী উদ্বেগ ও উত্তেজনা
- অ্যালকোহল উইথড্রয়াল
- পেশী খিঁচুনি
- এপিলেপসি (স্ট্যাটাস এপিলেপটিকাস, ফেব্রিল কনভালশন)
- অস্ত্রোপচারের প্রিমেডিকেশন
- হাসপাতালে ভর্তি রোগীদের অনিদ্রা
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক (উদ্বেগ): ২-১০ মি.গ্রা. প্রতি ৬-১২ ঘন্টা মৌখিক/IV/IM; ৩০ মি.গ্রা./৮ ঘন্টার বেশি নয়।
প্রাপ্তবয়স্ক (অ্যালকোহল উইথড্রয়াল): প্রথম ২৪ ঘন্টায় ১০ মি.গ্রা. প্রতি ৬-৮ ঘন্টা; তারপর ৫ মি.গ্রা. প্রতি ৬-৮ ঘন্টা।
প্রাপ্তবয়স্ক (পেশী খিঁচুনি): ২-১০ মি.গ্রা. প্রতি ৬-৮ ঘন্টা।
শিশু (স্ট্যাটাস এপিলেপটিকাস): ০.২-০.৫ মি.গ্রা./কেজি PR/IV।
বয়স্ক: প্রাপ্তবয়স্ক ডোজের অর্ধেক।
পার্শ্বপ্রতিক্রিয়া
সাধারণ: ক্লান্তি, সমন্বয়হীনতা, তন্দ্রা, পেশী দুর্বলতা, মাথা ঘোরা, বিভ্রান্তি, কম্পন, দ্বৈত দৃষ্টি, অনিদ্রা, শুষ্ক মুখ, মাথাব্যযে।
উচ্চ ডোজ: তন্দ্রা, মাথা ঘোরা, হালকা মাথাব্যথা, বিভ্রান্তি, অ্যাটাক্সিয়া।
সতর্কতা ও সাবধানতা
গাড়ি চালানোর ক্ষমতা প্রভাবিত হতে পারে (তন্দ্রা, বিস্মৃতি, সমন্বয়হীনতা)। ৪ সপ্তাহের বেশি ব্যবহার করবেন না (আসক্তি হওয়ার সম্ভাবনা খুব বেশি)। হঠাৎ বন্ধ করবেন না (উইথড্রয়াল লক্ষণ দেখা দিতে পারে)। মায়াস্থেনিয়া গ্র্যাভিস, শ্বাসকষ্ট, লিভার রোগ, কিডনি রোগে সতর্কতা।