osudhkosh

Enazif50 mg+0.50 mg+61.80 mg

OTC
কোম্পানি:
Virgo Pharmaceuticals Ltd.
ডোজ ফর্ম:
Capsule (Timed Release)
প্যাক সাইজ:
50's pack
আমার ওষুধে যোগ করুন
দাম কমলে জানান

৳ 4/পিস

প্যাক: ৳ 200

বিবরণ

Enazif 50 mg+0.50 mg+61.80 mg একটি ওষুধ (ডোজ ফর্ম: Capsule (Timed Release)), প্রস্তুতকারক Virgo Pharmaceuticals Ltd.। এর জেনেরিক উপাদান Carbonyl Iron + Folic Acid + Zinc Sulfate।

নির্দেশনা

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন অবস্থায় আয়রণ, ফলিক এসিড এবং জিংকের ঘাটতি পূরণে এই টাইমড রিলিজড ক্যাপসুল নির্দেশিত।

প্রতিনির্দেশনা

যাদের এই জাতীয় ওষুধে সংবেদনশীলতা আছে অথবা যারা আয়রণের মাত্রাতিরিক্ততায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না।

ফার্মাকোলজি

এই টাইমড রিলিজড ক্যাপসুল আয়রণ, ফলিক এসিড এবং জিংক সালফেট মনোহাইড্রেট এর সংমিশ্রণে তৈরী। কার্বোনিল আয়রণ ক্ষতিকর প্রতিক্রিয়াবিহীন এবং এটা সহজেই শরীরে শোষিত হয়।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্কদের

: দৈনিক ১ (এক) টি ক্যাপসুল খাবারের আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

সতর্কতা

যে সমস্ত রোগীদের আয়রণের মাত্রাতিরিক্ততা হবার সম্ভাবনা আছে যেমন হিমোক্রোম্যাটোসিস, হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা রেড সেল অ্যাপ্লাসিয়া হলে এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। চিকিৎসায় আশানুরূপ ফল পাওয়া না গেলে অ্যানিমিয়ার কারণ সঠিকভাবে চিহ্নিত করতে হবে। কিডনী অকেজো এমন রোগীদের ক্ষেত্রে জিংকের জমাটবদ্ধতা হতে পারে।

মাত্রাধিক্যতা

অতিরিক্ত আয়রণের চিকিৎসায় শক্তিহীনতা, বমি বমি ভাব, পেটের ব্যথা, কালো মল, দূর্বল ও দ্রুত পালস্, জ্বর, কোমা, খিচুনী ঘটাতে পারে।

সংরক্ষণ

৩০°সে. তাপমাত্রার নিচে এবং আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধের মিথষ্ক্রিয়া

কার্বোনিল আয়রণ টেট্রাসাইক্লিন, কুইনোলোন, লেভোডোপা, লেভোথাইরক্সিন, মিথাইলডোপা এবং পেনিসিলামিন এর শোষণ শরীরে ব্যাহত করে। ফলিক এসিড এন্টিএপিলেপটিক ওষুধের সাথে বিক্রিয়া করে। তাই ফেনোবারবিটাল, ফিনাটোইন এবং প্রাইমিডন এর মাত্রা প্লাজমায় কমিয়ে দেয়া হয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

আয়রণের চিকিৎসায় গাঢ় রং যুক্ত মল স্বাভাবিক, এছাড়া বমি বমি ভাব এবং কখনও কখনও পরিপাকতন্ত্রীয় জ্বালাপোড়া যেমন ক্ষুধামন্দা, বমি, অস্বাচ্ছন্দ্য, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া দেখা দিতে পারে। এধরনের টাইমড রিলিজড ক্যাপসুল বিশেষভাবে তৈরী করা, যাতে করে পরিপাকতন্ত্রে অস্বাচ্ছন্দ্য বোধ হবার কমে যায়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

যদি সম্ভব হয় গর্ভাবস্থার প্রথম তিন মাস যে কোন প্রকার ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। সঠিকভাবে আয়রণের ঘাটতি নিশ্চিত হলেই কেবল মাত্র প্রথম তিন মাসে আয়রণ গ্রহন করা যেতে পারে। গর্ভাবস্থার শেষ দিনগুলিতে আয়রণের ঘাটতি প্রতিরোধে এবং খাদ্যের অপর্যাপ্ততায় জিংক এবং ফলিক এসিডের ব্যবহার যুক্তিযুক্ত।

সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

দামের তুলনা

এই ব্র্যান্ড
4
এই জেনেরিকের সবচেয়ে সস্তাPrenatal
2.91

সস্তা ব্র্যান্ডটি নিলে প্রতি পিসে ৳ 1.09 কম পড়ে

32টি ব্র্যান্ডের সাথে মিলিয়ে দেখা

এক নজরে

কার্বনিল আয়রন + ফলিক অ্যাসিড + জিংক সালফেট একটি আয়রন, ভিটামিন ও মিনারেল সম্মিলিত প্রস্তুতি যা আয়রন, ফলিক অ্যাসিড ও জিংকের ঘাটতি পূরণে ব্যবহৃত হয়, বিশেষত গর্ভাবস্থা ও স্তন্যদানকালে।

নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
  • আয়রন, ফলিক অ্যাসিড ও জিংকের ঘাটতির চিকিৎসা ও প্রতিরোধ
  • গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পুষ্টি ঘাটতি পূরণ
মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক: খাবারের আগে প্রতিদিন ১ টি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া:

  • বমি বমি ভাব
  • অরুচি
  • বমি
  • পেটে অস্বস্তি
  • কোষ্ঠকাঠিন্য
  • ডায়রিয়া
  • কালো মল

বিরল পার্শ্বপ্রতিক্রিয়া:

  • অ্যালার্জিক প্রতিক্রিয়া
সতর্কতা ও সাবধানতা
  • আয়রন ওভারলোড অবস্থায় (হিমোক্রোমাটোসিস, হিমোলাইটিক অ্যানিমিয়া বা রেড ব্লাড সেল অ্যাপ্লাসিয়া) সতর্কতা প্রয়োজন।
  • চিকিৎসায় সাড়া না পেলে অন্যান্য কারণ অনুসন্ধান করুন।
  • রেনাল ফেইলিউর রোগীদের জিংক জমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে।
Carbonyl Iron + Folic Acid + Zinc Sulfate — সম্পূর্ণ তথ্য দেখুনফার্মাকোলজি, সতর্কতা, গর্ভাবস্থা, ওভারডোজসহ পূর্ণ বিবরণ জেনেরিক পাতায়
⚠️ এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে — চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।