osudhkosh

Geston5 mg

Rx
জেনেরিক:
Allylestrenol
কোম্পানি:
Square Pharmaceuticals PLC.
ডোজ ফর্ম:
Tablet
প্যাক সাইজ:
5 x 10
আমার ওষুধে যোগ করুন
দাম কমলে জানান

৳ 90

৳ 9 /পিস

বিবরণ

Geston 5 mg একটি ওষুধ (ডোজ ফর্ম: Tablet), প্রস্তুতকারক Square Pharmaceuticals PLC। এর জেনেরিক উপাদান Allylestrenol।

নির্দেশনা

  • জেস্টন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটারডেশন
  • গর্ভপাতের আশংকা
  • স্বেচ্ছা গর্ভপাতের ইতিহাস থাকলে
  • অকালীন প্রসবের আশংকা

প্রতিনির্দেশনা

অতিসংবেদনশীলতা, থ্রম্বোফেবাইটিস, অজানা কারণে যোনী হতে রক্তরণ, অসম্পূর্ণ গর্ভপাত, হরমোনজনিত কার্সিনোমা, সেরিব্রাল এপোপেক্সি, গর্ভ নিশ্চিত হওয়ার জন্য এবং যকৃতের তীব্র সমস্যা থাকলে এ ওষধু ব্যবহার করা উচিত নয়।

মাত্রা ও সেবনবিধি

  • ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটারডেশন
  • : দৈনিক ৩টি করে ট্যাবলেট ২ মাস। লক্ষণসমূহের উন্নতি হলে মাত্রা কমানো যেতে পারে।
  • গর্ভপাতের আশংকা
  • : লক্ষণসমূহ মিলিয়ে না যাওয়া পর্যন্ত দৈনিক ৩টি ট্যাবলেট।
  • স্বেচ্ছা গর্ভপাতের ইতিহাস থাকলে
  • : গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্র দৈনিক ১-২টি ট্যাবলেট। আশংকাজনক সময় পার হওয়ার ১ মাস পর পর্যন্ত ওষুধ খেয়ে যাওয়া উচিত।
  • অকালীন প্রসবের আশংকা
  • : ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে মাত্রা নির্ধারণ করা উচিত। সাধারণত উচ্চমাত্রা (সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা. পর্যন্ত) ব্যবহার করা হয়ে থাকে।

সতর্কতা

কোন রোগীর নিম্নলিখিত সমস্যা থাকলে এ ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত: হৃদরোগ, কনজেস্টিভ হার্ট ফেইলিউর, সিক সাইনাস সিন্ড্রোম, করোনারী আর্টারীতে কোন সমস্যা, মৃগীরোগ বা মৃগীরোগজনিত কাঁপুনি, মূত্রতন্ত্রের অকার্যকারিতা, মাইগ্রেনজনিত মাথাব্যথা, শ্বাসতন্ত্রের কোন রোগ যেমন-অ্যাজমা, এম্ফাইসেমা, ক্রমিক ব্রংকাইটিস অথবা সিওপিডি এবং দুগ্ধদানকালে।

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

পার্শ্ব প্রতিক্রিয়া

দীর্ঘ সময় ধরে জেস্টন দিয়ে চিকিৎসা করলে পরিপাকতন্ত্রের কিছু সাধারণ সমস্যা হতে পারে। যেমন- বমি অথবা বমি বমিভাব এবং এপিগ্যাস্ট্রিক অস্বস্তি।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

এ্যালাইলস্ট্রেনল গর্ভকালীন সময়ে খাওয়ার জন্য নির্দিষ্টভাবে নির্দেশিত। প্রসব পরবর্তী সময়ে এ ওষুধ পরিহার করা উচিত কারণ এটা মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয়ে নবজাতকের সামান্য হলেও ক্ষতি করতে পারে।

বিশেষ ক্ষেত্রে ব্যবহার

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১৬ বছরের নিচে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

দামের তুলনা

এই ব্র্যান্ড
9
এই জেনেরিকের সবচেয়ে সস্তাAlestor
8

সস্তা ব্র্যান্ডটি নিলে প্রতি পিসে ৳ 1.00 কম পড়ে

7টি ব্র্যান্ডের সাথে মিলিয়ে দেখা

এক নজরে

Allylestrenol — Female Sex hormones শ্রেণির ওষুধ। বাংলাদেশে এই জেনেরিকের সব ব্র্যান্ড, দাম, নির্দেশনা, মাত্রা ও পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য নিচে দেখুন।

নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)

Allylestrenol নিচের অবস্থাগুলোতে ব্যবহৃত হয়: • গর্ভে শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া (IUGR) • গর্ভপাতের আশঙ্কা • অভ্যাসগত গর্ভপাত • সময়ের আগে প্রসবের আশঙ্কা

মাত্রা ও সেবনবিধি

প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী মাত্রা: • Intra Uterine Growth Retardation : 1 tablet three times a day at least two months. Dose to be reduced if symptoms improve. • Threatened abortion : 1 tablet three times daily until symptoms disappear. • Habitual abortion : 1-2 tablets daily as soon as pregnancy is diagnosed. The administration should be continued for at least one month after the end of the critical period. • Threatened premature delivery : Dosage must be determined individually. High dosages (up to 40 mg daily) have been used. • In case of a missed dose, it should be taken as soon as the patient remembers & she should continue the regular dosing schedule. A double dose is not recommended. মাত্রা রোগীর বয়স, ওজন ও অবস্থাভেদে বদলায় — চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুসরণ করুন।

Allylestrenol — সম্পূর্ণ তথ্য দেখুনফার্মাকোলজি, সতর্কতা, গর্ভাবস্থা, ওভারডোজসহ পূর্ণ বিবরণ জেনেরিক পাতায়
⚠️ এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে — চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।