osudhkosh

Mendil(14 mg+2 mg)/5 ml

Rx
জেনেরিক:
Diphenhydramine + Levomenthol
কোম্পানি:
Globe Pharmaceuticals Ltd.
ডোজ ফর্ম:
Syrup
প্যাক সাইজ:
100 ml bottle
আমার ওষুধে যোগ করুন
দাম কমলে জানান

৳ 45/পিস

বিবরণ

Mendil (14 mg+2 mg)/5 ml একটি ওষুধ (ডোজ ফর্ম: Syrup), প্রস্তুতকারক Globe Pharmaceuticals Ltd.। এর জেনেরিক উপাদান Diphenhydramine + Levomenthol।

নির্দেশনা

এই সিরাপ কফ ও কফ জনিত কনজেশন এর উপসর্গ নিরাময়ে নির্দেশিত। এছাড়াও ইহা নাক দিয়ে পানি ঝরা, হাঁচি, চোখ দিয়ে পানি পড়া, চোখ/নাক/গলা চুলকানি এবং অন্যান্য এলার্জির উপসর্গ নিরাময়ে নির্দেশিত।

প্রতিনির্দেশনা

এই সিরাপের যে কোন একটি উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এবং যারা দীর্ঘদিন ধরে কাশি অথবা শ্বাসকষ্টজনীত রোগ যেমন- অ্যাজমা আক্রান্ত তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর গ্রহণকারী অথবা যারা বিগত দুই সপ্তাহের মধ্যে মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর সেবন করেছেন তাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

ফার্মাকোলজি

ডাইফেনহাইড্রামিনের রয়েছে এস্টিটিউসিব (কফ নিরোধক) এবং এন্টিহিস্টামিনিক বৈশিষ্ট্য। ইহা কেন্দ্রীয়ভাবে ব্রেনের কফ সেন্টার থেকে কফ নিরাময় করে এবং হাঁচি, সর্দি ও এলার্জি (চোখ/নাক ও স্কিনে চুলকানি) ইত্যাদির বিরুদ্ধে কার্যকর। লেভোমেনথলের ডিকনজেস্টেন্ট এবং প্রদাহনাশক বৈশিষ্ট্য রয়েছে যা কফকে প্রশমিত করে এবং নাক ও ফুসফুসের প্রতিবন্ধকতা ও প্রদাহ নিয়ন্ত্রন করে শ্বাস-প্রশ্বাসে সাহায্য করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের শিশুদের ক্ষেত্রে

: ১০ মিলি করে দিনে ৪ বার। দৈনিক সর্বোচ্চ সেবনমাত্রা ৪০ মিলি।

সতর্কতা

এই সিরাপ সেবনে তন্দ্রাচ্ছন্নতা হতে পারে। লিভার এবং কিডনির সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ন্যারো এঙ্গেল গ্লুকোমা অথবা সিম্পটোম্যাটিক প্রোস্ট্যাটিক হাইপারট্রফিতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডাইফেনহাইড্রামিন ব্যবহার করা উচিত নয়।

মাত্রাধিক্যতা

অতিমাত্রায় সেবনে তন্দ্রাভাব, শরীরে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি এবং এন্টিকোলিনার্জিক ইফেক্ট দেখা দিতে পারে। এছাড়া মস্তিস্কের উক্তেজনা যেমন হ্যালুসিনেশন, অচেতনতা বা হৃদপিন্ডের কার্যক্রম বন্ধ হতে পারে। অতিমাত্রার চিকিৎসা সাধারণত উপসর্গ অনুসারে নিতে হবে। এই সিরাপ ব্যবহার করে পাকস্থলি খালি অথবা এক্টিভেটেড চারকোল ব্যবহার করা যেতে পারে। ডায়াজিপাম বা থিওপেন্টল সোডিয়াম দ্বারা খিচুনি এবং ফাইসস্টিগমিন আইভি প্রয়োগের মাধ্যমে এন্টিকোলিনার্জিক উপসর্গ সমূহকে প্রশমিত করা সম্ভব।

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধের মিথষ্ক্রিয়া

ডাইফেনহাইড্রামিন এলকোহল, কোডেইন, সিএনএস ডিপ্রেসেন্ট, এন্টিকোলিনার্জিক (যেমন: সাইকোট্রপিক ড্রাগ এবং এট্রোপিন) এবং অন্যান্য এন্টিহিস্টামিন জাতীয় ওষুধের কার্যকারীতা বাড়িয়ে দিতে পারে। মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর এন্টিহিস্টামিন জাতীয় ওষুধের এন্টিকোলিনার্জিক কার্যকারীতা বাড়িয়ে দেয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

ডাইফেনহাইড্রামিন সেবনে মাথা ঘুরানো, ঘুম ঘুম ভাব, পরিপাকতন্ত্রের সমস্যা, মুখ ও গলা শুকিয়ে যাওয়া এবং মূত্র ত্যাগে জ্বালাপোড়া অথবা চোখে ঝাপসা ইত্যাদি দেখা যেতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

কোন রকম বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই গর্ভাবস্থায় ডাইফেনহাইড্রামিন বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। যেহেতু ইহা প্লাসেন্টা অতিক্রম করে এবং মাতৃদুগ্ধে নিঃসরিত হয় তাই একান্ত প্রয়োজনব্যতিত গৰ্ভবর্তী ও দুগ্ধদানকারী মায়েদের ইহা সেবন করা উচিত নয়।

সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

এক নজরে

ডিফেনহাইড্রামিন + লেভোমেনথল একটি সংমিশ্রণ কাশি প্রত্যাশক ও অ্যান্টিহিস্টামিন সিরাপ যা কাশি, নাক বন্ধ ও অ্যালার্জিজনিত লক্ষণের চিকিৎসায় ব্যবহৃত হয়।

নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
  • কাশি ও সম্পর্কিত কনজেস্টিভ লক্ষণ
  • নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চোখ দিয়ে পানি পড়া
  • চুলকানি চোখ/নাক/গলা ও অন্যান্য অ্যালার্জিজনিত লক্ষণ
মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক ও শিশু (>১২ বছর): ১০ মিলি সিরাপ দিনে ৪ বার (সর্বোচ্চ দৈনিক ৪০ মিলি)।

পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণ: তন্দ্রা, মাথা ঘোরা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্যাঘাত, শুষ্ক মুখ/নাক/গলা, প্রস্রাব করতে অসুবিধা, অস্পষ্ট দৃষ্টি।

সতর্কতা ও সাবধানতা

তন্দ্রা হতে পারে; গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানোর ক্ষমতা প্রভাবিত হতে পারে। মাঝারি-গুরুতর রেনাল বা হেপাটিক ডিসফাংশন, প্রস্রাব ধরে রাখা, ন্যারো-অ্যাঙ্গেল গ্লুকোমা বা সিম্পটোমেটিক প্রোস্ট্যাটিক হাইপারট্রফিতে সতর্কতা।

Diphenhydramine + Levomenthol — সম্পূর্ণ তথ্য দেখুনফার্মাকোলজি, সতর্কতা, গর্ভাবস্থা, ওভারডোজসহ পূর্ণ বিবরণ জেনেরিক পাতায়
⚠️ এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে — চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।