ScarFix Gel for Old & New Scars – 20g0.5%
Rx- জেনেরিক:
- Allantoin
- কোম্পানি:
- Incepta Pharmaceuticals Ltd.
- ডোজ ফর্ম:
- Gel
- প্যাক সাইজ:
- 20gm Tube
৳ 250/পিস
প্যাক: ৳ 250
এক নজরে
- মূল উপাদান: অ্যালানটোইন (Allantoin) এবং এলিয়াম সেপা এক্সট্র্যাক্ট (Allium Cepa Extract)
- ব্যবহারের ক্ষেত্র: সার্জারি, পোড়া ভাব, আঘাতজনিত দাগ, হাইপারট্রফিক ও কেলয়েড স্ক্যার চিকিৎসায়
- সেবনমাত্রা: নতুন দাগে দিনে ১ বার (অন্তত ৮ সপ্তাহ) এবং পুরোনো দাগে ৩-৬ মাস আলতোভাবে ম্যাসাজ করে মেখে দিতে হয়
নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
হাইপারট্রফিক ও কেলয়েড স্ক্যার (Hypertrophic & keloid scars), অস্ত্রোপচার (Surgery) পরবর্তী দাগ, অঙ্গচ্ছেদ (Amputation), পোড়া ভাব বা আঘাতজনিত দাগ এবং টেন্ডন সংকুচিত হওয়ার দরুন তৈরি দাগের চিকিৎসায় নির্দেশিত।
মাত্রা ও সেবনবিধি
নতুন দাগের ক্ষেত্রে: প্রতিদিন ১ বার করে অন্তত ৮ সপ্তাহ ব্যবহার করতে হবে। পুরোনো দাগের ক্ষেত্রে: প্রতিদিন ১ বার করে ৩ থেকে ৬ মাস ব্যবহার চালিয়ে যেতে হবে। যে পর্যন্ত জেলটি ত্বক দ্বারা সম্পূর্ণ শোষিত না হয় সে পর্যন্ত আলতোভাবে বৃত্তাকারে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া
অ্যালানটোইন জেল সাধারণত দীর্ঘমেয়াদী ব্যবহারেও অত্যন্ত নিরাপদ। তবে বিরল ক্ষেত্রে প্রয়োগের স্থানে হালকা লালভাব (Erythema) বা চুলকানির মতো স্থানীয় জ্বালাপোড়া দেখা দিতে পারে।
সতর্কতা ও সাবধানতা
শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ, নাকের ভেতর, মুখ গহ্বর বা অন্যান্য মিউকাস মেমব্রেনের সংস্পর্শ থেকে দূরে রাখুন।