ESP500 mg+22.5 mg
OTC- কোম্পানি:
- Orion Pharma Ltd.
- ডোজ ফর্ম:
- Capsule
- প্যাক সাইজ:
- 3 x 10
৳ 40
৳ 4 /পিস
বিবরণ
ESP 500 mg+22.5 mg একটি ওষুধ (ডোজ ফর্ম: Capsule), প্রস্তুতকারক Orion Pharma Ltd.। এর জেনেরিক উপাদান Folic Acid + Zinc Sulfate Monohydrate।
নির্দেশনা
এই ট্যাবলেট জিংক এবং ফলিক এসিডের অভাবজনিত রােগের চিকিৎসায় ও প্রতিরােধে নির্দেশিত।
প্রতিনির্দেশনা
যে সকল রােগীর জিংক এবং ফলিক এসিডের প্রতি অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
ফার্মাকোলজি
এই ট্যাবলেট ফলিক এসিড এবং জিংক এর একটি বিশেষ প্রস্তুতি। জিংক হচ্ছে মানব দেহের পুষ্টির জন্য একটি অত্যাবশ্যকীয় ক্ষুদ্র মৌলিক উপাদান এবং এটি শরীরের বিভিন্ন এনজাইম ব্যবস্থায় জড়িত। অত্যাধিক জিংকের ঘাটতির কারণে চামড়ায় ক্ষত, চুল পড়ে যাওয়া, ডায়রিয়া, রােগ সংক্রমণের প্রবণতা বৃদ্ধি, জ্ঞানবৃদ্ধির বিকাশ ক্ষুণ্ন হওয়া ইত্যাদি ঘটে থাকে। ফলিক এসিড বি-ভিটামিন গ্রুপের একটি সদস্য। ইহা শরীরে টেট্রাহাইড্রোফোলেট এ রূপান্তরিত হয়, যা জীব দেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় কো-এনজাইম হিসেবে কাজ করে। এছাড়াও ইহা পিউরিন এবং পাইরিমিডিন নিউক্লিওটাইডস এর সংশ্লেষণ করে ডিএনএ সংশ্লেষণে ভূমিকা রাখে। ফলিক এসিডের ঘাটতির কারণে মেগালােব্লাস্টিক অ্যানেমিয়া ঘটে থাকে।
মাত্রা ও সেবনবিধি
দৈনিক ১টি ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।
মাত্রাধিক্যতা
অত্যাধিক মাত্রার জিংক একটি ক্ষয়কারী উপাদান। লক্ষণ সমূহ হচ্ছে মুখ ও পাকস্থলীর মিউকাস ঝিল্লীর ক্ষয় এবং প্রদাহ।
সংরক্ষণ
আলাে এবং আর্দ্রতা থেকে দূরে, ৩০°সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
ঔষধের মিথষ্ক্রিয়া
অত্যাধিক মাত্রার ক্যালসিয়াম জিংক এর শােষণ কমিয়ে দিতে পারে। ফলিক এসিডের ক্ষেত্রে অন্য ওষুধের সাথে ক্রিয়া তেমন ভাবে পরিলক্ষিত হয়নি।
পার্শ্ব প্রতিক্রিয়া
জিংক এবং ফলিক এসিড নির্দেশিত মাত্রায় সহনীয়। কদাচিৎ পরিপাকতন্ত্রের জটিলতা যেমন, পেটে ব্যথা, বদ হজম, বমিবমি ভাব, বমি, জ্বর এবং শ্বাসতন্ত্রের জটিলতা দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ট্যাবলেট নির্দেশিত।
সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।
দামের তুলনা
- এই ব্র্যান্ড
- ৳ 4
- এই জেনেরিকের সবচেয়ে সস্তাHemax PG
- ৳ 2
সস্তা ব্র্যান্ডটি নিলে প্রতি পিসে ৳ 2.00 কম পড়ে
3টি ব্র্যান্ডের সাথে মিলিয়ে দেখা
এক নজরে
ফলিক অ্যাসিড + জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একটি সংমিশ্রণ ভিটামিন ও খনিজ সম্পূরক যা ফলিক অ্যাসিড ও জিঙ্কের অভাবজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়।
নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
- ফলিক অ্যাসিডের অভাব (Folic acid deficiency)
- জিঙ্কের অভাব (Zinc deficiency)
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক ডোজ:
- মৌখিকভাবে দিনে ১ টি ট্যাবলেট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
পার্শ্বপ্রতিক্রিয়া
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া:
- পেটে ব্যথা (Abdominal pain)
- ডিসপেপসিয়া (Dyspepsia)
- বমি বমি ভাব (Nausea)
- বমি (Vomiting)
- জ্বর (Fever)
- শ্বাসকষ্ট (Respiratory distress)
প্রস্তাবিত ডোজে এই সংমিশ্রণ ভালো সহ্য হয়। মাঝে মাঝে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা দেখা দিতে পারে।
সতর্কতা ও সাবধানতা
সতর্কতা:
- চিকিৎসাবিহীন কোবালামিনের অভাব থাকলে ফলিক অ্যাসিড ব্যবহার করবেন না (ক্ষতিকারক অ্যানিমিয়া অস্পষ্ট হতে পারে)।
- গর্ভাবস্থা ও স্তন্যদানে সুপারিশ করা হয়।
- ক্যালসিয়ামের বড় মাত্রা জিঙ্কের শোষণ হ্রাস করে।