osudhkosh

Ethiplex-ZISyrup

OTC
কোম্পানি:
Ethical Drugs Limited
ডোজ ফর্ম:
Syrup
প্যাক সাইজ:
100 ml bottle
আমার ওষুধে যোগ করুন
দাম কমলে জানান

৳ 50/পিস

বিবরণ

Ethiplex-ZI Syrup একটি ওষুধ (ডোজ ফর্ম: Syrup), প্রস্তুতকারক Ethical Drugs Limited। এর জেনেরিক উপাদান Iron Polymaltose Complex + Vitamin B Complex + Zinc।

নির্দেশনা

এই সিরাপ আয়রণ, ভিটামিন বি কমপ্লেক্স ও জিংকের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসায় বিশেষ করে গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময় নির্দেশিত।

প্রতিনির্দেশনা

এই সিরাপের যে কোন উপাদানের প্রতি রোগীদের অতিসংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত।

উপাদান

  • প্রতি ৫ মিঃলিঃ সিরাপে আছে-
  • আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স যা ৫০ মিঃগ্রাঃ এলিমেন্টাল আয়রণ-এর সমতুল্য
  • থায়ামিন হাইড্রোক্লোরাইড ৫ মিঃগ্রাঃ
  • রিবোফ্লাভিন-৫-ফসফেট সোডিয়াম যা রিবোফ্লাভিন ২ মিঃগ্রাঃ-এর সমতুল্য
  • পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ২ মিঃগ্রাঃ
  • নিকোটিনামাইড ২০ মিঃগ্রাঃ
  • জিংক সালফেট মনোহাইড্রেট যা ১০ মিঃগ্রাঃ এলিমেন্টাল জিংক-এর সমতুল্য

ফার্মাকোলজি

এই সিরাপ আয়রণ, ভিটামিন বি কমপ্লেক্স এবং জিংকের একটি সংমিশ্রণ। এই সংমিশ্রণে আয়রণ, আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্সরূপে বিদ্যমান থাকে। আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স যখন মিউকোসাল কোষ আবরণের সান্নিধ্যে আসে তখন আয়রণের নিয়ন্ত্রিত পরিশোষণ ঘটে। নন-আয়নিক হবার কারণে এই আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স প্রচলিত আয়রণ ঔষধসমূহের চেয়ে অধিক স্থিতিশীল।

মাত্রা ও সেবনবিধি

  • প্রাপ্তবয়স্ক
  • : ৫-১০ মিঃলিঃ (১-২ চা চামচ) দিনে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
  • শিশু
  • : ৫ মিঃলিঃ (১ চা চামচ) দিনে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
  • নবজাতক
  • : দৈনিক ০.৩৩ মিঃলিঃ/কেজি দৈহিক ওজন হিসাবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

সতর্কতা

যে সকল ক্ষেত্রে আয়রণ আধিক্যের ঝুঁকি থাকে যেমন- হিমোক্রোমাটোসিস, থ্যালাসেমিয়া, হিমোসিডেরোসিস অথবা হিমোলাইটিক এনেমিয়া এই সকল ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিৎ।

মাত্রাধিক্যতা

মাত্রাধিক্যতার ক্ষেত্রে এপিগ্যাস্ট্রিক পেইন, ডায়রিয়া, বমি, মেটাবলিক এসিডোসিস এবং খিঁচুনি হতে পারে। মাত্রাধিক্যতার ক্ষেত্রে Fetus এর জরুরি চিকিৎসা ব্যবস্থা নেয়া উচিৎ। প্রাথমিক পর্যায়ে বমি উদ্রেককারী ঔষধ দেয়া উচিৎ এবং পরবর্তীতে পেট খালি করা সহ অন্যান্য সাপোর্টিভ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

সংরক্ষণ

আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধের মিথষ্ক্রিয়া

আয়রণ যেহেতু কমপ্লেক্স বন্ধনের মাধ্যমে যুক্ত তাই খাদ্য উপাদান (ফাইটেট্স, অক্সালেটস্, টেনিন ইত্যাদি) এবং ঔষধ (টেট্রাসাইক্লিন, এন্টাসিড) এর সাথে যুগপৎ ব্যবহারে মিথষ্ক্রিয়ার সম্ভাবনা নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া

সিরাপ সাধারণত সুসহনীয়। তবে মুখে সেব্য আয়রণ জাতীয় ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন-বমি বমি ভাব, বমি, কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারঃ নির্দেশিত

বিশেষ ক্ষেত্রে ব্যবহার

শিশুদের ক্ষেত্রে ব্যবহারঃ নির্দেশিত

সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

দামের তুলনা

এই ব্র্যান্ড
50
এই জেনেরিকের সবচেয়ে সস্তাBeconex ZI
30

সস্তা ব্র্যান্ডটি নিলে প্রতি পিসে ৳ 20.00 কম পড়ে

21টি ব্র্যান্ডের সাথে মিলিয়ে দেখা

এক নজরে

আয়রন পলিমাল্টোজ কমপ্লেক্স + ভিটামিন বি কমপ্লেক্স + জিঙ্ক সিরাপ আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্কের অভাবের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয়, বিশেষ করে গর্ভাবস্থা ও স্তন্যদানে।

নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
  • আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্কের অভাব (বিশেষ করে গর্ভাবস্থা ও স্তন্যদানে)
মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক ডোজ (মৌখিক):

  • ৫-১০ মিলি (১-২ চা চামচ) দিনে ৩ বার

শিশু ডোজ (মৌখিক):

  • ৫ মিলি (১ চা চামচ) দিনে ৩ বার
  • শিশু: ০.৩৩ মিলি/কেজি দৈনিক
পার্শ্বপ্রতিক্রিয়া

পার্শ্বপ্রতিক্রিয়া:

  • বমি বমি ভাব
  • বমি
  • কোষ্ঠকাঠিন্য
  • ডায়রিয়া
সতর্কতা ও সাবধানতা

সতর্কতা:

  • হিমোক্রোমাটোসিস, থ্যালাসেমিয়া, হিমোসিডারোসিস বা হেমোলাইটিক অ্যানিমিয়ার মতো আয়রন ওভারলোডের ঝুঁকি রয়েছে এমন অবস্থায় সতর্কতা
  • টেট্রাসাইক্লিনের সাথে আয়রন চেলেট এবং শোষণ ব্যাহত হতে পারে
Iron Polymaltose Complex + Vitamin B Complex + Zinc — সম্পূর্ণ তথ্য দেখুনফার্মাকোলজি, সতর্কতা, গর্ভাবস্থা, ওভারডোজসহ পূর্ণ বিবরণ জেনেরিক পাতায়
⚠️ এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে — চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।