osudhkosh

Irobest47 mg+0.5 mg+22.5 mg

OTC
কোম্পানি:
NIPRO JMI Pharma Limited
ডোজ ফর্ম:
Tablet
প্যাক সাইজ:
6 x 10
আমার ওষুধে যোগ করুন
দাম কমলে জানান

৳ 35

৳ 3.50 /পিস

বিবরণ

Irobest 47 mg+0.5 mg+22.5 mg একটি ওষুধ (ডোজ ফর্ম: Tablet), প্রস্তুতকারক NIPRO JMI Pharma Ltd.। এর জেনেরিক উপাদান Iron Polymaltose Complex + Folic Acid + Zinc Sulfate।

নির্দেশনা

এই ট্যাবলেট আয়রণ, ফলিক এসিড ও জিংকের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত।

প্রতিনির্দেশনা

এই ট্যাবলেটের যে কোন উপাদানের প্রতি রোগীদের অতিসংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত।

উপাদান

  • প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে-
  • আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স আইএনএন ১৮৮ মিঃগ্রাঃ যা এলিমেন্টাল আয়রণ ৪৭ মিঃগ্রাঃ এর সমতুল্য
  • ফলিক এসিড বিপি ০.৫ মিঃগ্রাঃ এবং
  • জিংক সালফেট মনোহাইড্রেট ইউএসপি ৬১.৮০ যা এলিমেন্টাল জিংক ২২.৫ মিঃগ্রাঃ এর সমতুল্য।
  • অথবা প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে-
  • আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স আইএনএন ১৯২ মিঃগ্রাঃ যা এলিমেন্টাল আয়রণ ৪৮ মিঃগ্রাঃ এর সমতুল্য
  • ফলিক এসিড বিপি ০.৫ মিঃগ্রাঃ এবং
  • জিংক সালফেট মনোহাইড্রেট ইউএসপি ৬১.৮০ যা এলিমেন্টাল জিংক ২২.৫ মিঃগ্রাঃ এর সমতুল্য।

ফার্মাকোলজি

এই ট্যাবলেট আয়রণ, ফলিক এসিড এবং জিংকের একটি বিশেষ সংমিশ্রণ। এই সংমিশ্রণে আয়রণ, আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স রূপে বিদ্যমান থাকে, যা একটি উৎকৃষ্ট আয়রণের সংমিশ্রণ। এটি নন-আয়নিক ফেরিক আয়রণ এবং পলিম্যালটোজ এর একটি জটিল যৌগ হিসাবে বিদ্যমান থাকে। এর ফলস্বরূপ এটি যখন মিউকোসাল কোষ আবরণের সান্নিধ্যে আসে তখন আয়রণের নিয়ন্ত্রিত পরিশোষণ ঘটে। নন-আয়নিক হবার কারণে আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স প্রচলিত আয়রণ ঔষধসমূহের চেয়ে অধিক স্থিতিশীল। ফলিক এসিড গর্ভজাত শিশুর সঠিক বৃদ্ধিতে সাহায্য করে। জিংক এনজাইমের কাজে ও আমিষের পরিপাকে সাহায্য করে।

মাত্রা ও সেবনবিধি

প্রতিদিন ১টি ট্যাবলেট। জটিল অবস্থায় দিনে ২টি ট্যাবলেট প্রয়োজন হতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

সতর্কতা

সকল আয়রণ প্রস্তুতির মত মলের রং কালো হতে পারে যার কোন ক্লিনিক্যাল গুরুত্ব নেই।

মাত্রাধিক্যতা

অতিরিক্ত মাত্রায় কোনরূপ আয়রণ বিষক্রিয়া অথবা ওভারলোড প্রদর্শিত হয়নি।

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধের মিথষ্ক্রিয়া

আয়রণ যেহেতু কমপ্লেক্স বন্ধনের মাধ্যমে যুক্ত তাই খাদ্য উপাদান (ফাইটেট্স, অক্সালেটস্, টেনিন ইত্যাদি) এবং ঔষধ (টেট্রাসাইক্লিন, এন্টাসিড) এর সাথে যুগপৎ ব্যবহারে মিথষ্ক্রিয়ার সম্ভাবনা নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া

এই ট্যাবলেট সাধারণত সুসহনীয়। তবে মুখে সেব্য আয়রণ জাতীয় ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন- বমি বমি ভাব, বমি, কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া কদাচিৎ দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

যতটুকু সম্ভব গর্ভাবস্থার প্রথম তিন মাস যে কোন প্রকার ঔষধ ব্যবহার থেকে বিরত থাকা উচিত। সঠিকভাবে আয়রণের ঘাটতি নিশ্চিত হলেই কেবলমাত্র প্রথম তিন মাসে আয়রণ গ্রহণ করা যেতে পারে।

সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

দামের তুলনা

এই ব্র্যান্ড
3.5
এই জেনেরিকের সবচেয়ে সস্তাRefol Z TR
2.91

সস্তা ব্র্যান্ডটি নিলে প্রতি পিসে ৳ 0.59 কম পড়ে

8টি ব্র্যান্ডের সাথে মিলিয়ে দেখা

এক নজরে

আয়রন পলিমাল্টোজ কমপ্লেক্স + ফলিক অ্যাসিড + জিঙ্ক সালফেট ট্যাবলেট আয়রন, ফলিক অ্যাসিড ও জিঙ্কের অভাবের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয়।

নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
  • আয়রন, ফলিক অ্যাসিড ও জিঙ্কের অভাব
মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক ডোজ (মৌখিক):

  • প্রতিদিন ১ টি ট্যাবলেট
  • গুরুতর ক্ষেত্রে: প্রতিদিন ২ টি ট্যাবলেট

শিশু ডোজ: নির্দিষ্ট ডেটা নেই; ডাক্তারের পরামর্শ অনুযায়ী

পার্শ্বপ্রতিক্রিয়া

পার্শ্বপ্রতিক্রিয়া:

  • বমি বমি ভাব
  • বমি
  • কোষ্ঠকাঠিন্য
  • ডায়রিয়া (বিরল)
সতর্কতা ও সাবধানতা

সতর্কতা:

  • সমস্ত আয়রন প্রস্তুতির মতো, মলের গাঢ় বিবর্ণতা হতে পারে যা ক্লিনিক্যালভাবে তাৎপর্যপূর্ণ নয়
  • হিমোক্রোমাটোসিস, থ্যালাসেমিয়া বা হেমোসিডারোসিসের মতো আয়রন ওভারলোডের ঝুঁকি রয়েছে এমন অবস্থায় সতর্কতা
  • টেট্রাসাইক্লিনের সাথে আয়রন চেলেট এবং শোষণ ব্যাহত হতে পারে
Iron Polymaltose Complex + Folic Acid + Zinc Sulfate — সম্পূর্ণ তথ্য দেখুনফার্মাকোলজি, সতর্কতা, গর্ভাবস্থা, ওভারডোজসহ পূর্ণ বিবরণ জেনেরিক পাতায়
⚠️ এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে — চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।