osudhkosh

ডায়াগনস্টিক টেস্টের খরচ পরিকল্পনা

ডাক্তার যে টেস্টগুলো দিয়েছেন সেগুলো যোগ করুন — কোন ডায়াগনস্টিকে সবগুলো মিলিয়ে মোট কত লাগবে, আর কোথায় সবচেয়ে কম, এক নজরে দেখুন।

টেস্ট যোগ করুন

নাম লিখে খুঁজুন (যেমন CBC, Lipid, HbA1c)।

এখনো কোনো টেস্ট যোগ হয়নি। উপরে নাম লিখে খুঁজুন, অথবা উদাহরণ দেখুন।

দামগুলো প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে নেওয়া, ছাড়ের পরের দাম ধরা। দাম বদলাতে পারে, শাখা বা অফারভেদে আলাদা হতে পারে — টেস্ট করানোর আগে ডায়াগনস্টিকে নিশ্চিত হয়ে নিন। কোন টেস্ট দরকার তা ডাক্তারই বলবেন; এটি চিকিৎসা-পরামর্শ নয়।

কীভাবে কাজ করে

  1. টেস্ট যোগ করুন

    নাম লিখে খুঁজে আপনার টেস্টগুলো যোগ করুন।

  2. চেইন ধরে মোট দেখুন

    প্রতিটি ডায়াগনস্টিকে সবগুলো টেস্ট মিলিয়ে মোট কত, ছাড়ের পর।

  3. সস্তাটা বেছে নিন

    সবগুলো আছে এমন সবচেয়ে সস্তা জায়গা, আর টেস্টের পাতা থেকে শাখার তথ্য।

কেন এক টেস্টের দাম জায়গাভেদে আলাদা?

একই টেস্টের দাম ডায়াগনস্টিক ও হাসপাতালভেদে বেশ আলাদা হয়, আবার অনেক জায়গা চলতি ছাড়ও দেয়। কয়েকটি টেস্ট একসাথে করালে কোনো জায়গায় একটা সস্তা তো আরেকটা দামি — তাই আলাদা আলাদা দাম দেখে বোঝা কঠিন, মোট মিলিয়ে দেখাটাই কাজের। এই টুল তা-ই করে, আর কোথায় সব টেস্ট নেই সেটাও স্পষ্ট বলে।

সাধারণ প্রশ্ন

এখানে কি টেস্ট বুক করা যায়?

না। ওষুধকোষ শুধু দামের তথ্য দেখায়; বুকিং বা পরীক্ষা করানো ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের সাথেই।

দামগুলো কোথা থেকে আসে?

প্রতিষ্ঠানের প্রকাশিত মূল্যতালিকা থেকে। প্রতিটি টেস্টের পাতায় দামের সূত্র লেখা আছে। ছাড় থাকলে ছাড়ের পরের দামই ধরা হয়।

কোনো চেইনে কিছু টেস্ট না থাকলে কী হয়?

সেই চেইন "সবগুলো আছে" তালিকার পরে আসে আর কোন টেস্ট নেই তা লেখা থাকে। অসম্পূর্ণ তালিকার মোট সবসময় কম দেখায়, তাই সরাসরি তুলনা করা হয় না।

নমুনা সংগ্রহ বা রিপোর্ট ফি ধরা হয়?

না, শুধু টেস্টের তালিকাভুক্ত দাম। হোম কালেকশন বা অন্য চার্জ থাকলে ডায়াগনস্টিকে জেনে নিন।

কোন টেস্ট করাব তা কি এখান থেকে বোঝা যাবে?

না। কোন টেস্ট দরকার তা ডাক্তার ঠিক করেন। এই টুল শুধু বলে যে টেস্টগুলো কোথায় কম খরচে করানো যায়।

আরও দেখুন