আপনি কি ডাক্তার? নিজের প্রোফাইল যোগ করুন
রোগী যখন আপনার নাম বা আপনার বিশেষজ্ঞতা খোঁজেন, তখন যেন সঠিক তথ্যটাই পান — আপনার লেখা তথ্য। প্রোফাইল যোগ করা বিনামূল্যে, আর পুরো নিয়ন্ত্রণ আপনারই হাতে।
সার্চে আপনাকে খুঁজে পাবেন
নিজের নামে ও বিশেষজ্ঞতার নামে আলাদা পাতা — গুগলে ও সাইটের ভেতরের সার্চে দুই জায়গাতেই।
রোগী সরাসরি যোগাযোগ করতে পারবেন
চেম্বারের ফোন নম্বর ও সময় দেওয়া থাকলে রোগী পাতা থেকেই কল করে সিরিয়াল নিতে পারেন।
চেম্বার, সময় ও ফি এক জায়গায়
ছয়টি পর্যন্ত চেম্বার, প্রতিটির সাপ্তাহিক সময়, নতুন রোগী ও ফলো-আপের ফি আলাদা করে।
যাচাই করা প্রোফাইল
প্রতিটি প্রোফাইল আমরা যাচাই করে প্রকাশ করি, তাই রোগীর কাছে তথ্যটার আলাদা বিশ্বাসযোগ্যতা থাকে।
তথ্য আপনার হাতেই
ঠিকানা বদলালে, নতুন ডিগ্রি হলে বা ফি বাড়লে নিজেই যেকোনো সময় ঠিক করে নিতে পারবেন।
পুরোপুরি বিনামূল্যে
প্রোফাইল যোগ করা, রাখা ও হালনাগাদ করা — কোনো ধাপেই কোনো খরচ নেই।
কীভাবে কাজ করে
- 1
গোড়ার তথ্য দিয়ে যোগ দিন
নাম, বিশেষজ্ঞতা ও ইমেইল — এটুকু দিলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে সাথে সাথে লগইন হয়ে যাবে।
- 2
বাকি তথ্য নিজের পাতায় ভরুন
ছবি, ডিগ্রি, অভিজ্ঞতা, চেম্বার ও সময় — একবারে না পারলে ধাপে ধাপে, যখন সময় হয়।
- 3
যাচাইয়ের পর প্রকাশ
আমাদের টিম তথ্য মিলিয়ে দেখে প্রোফাইলটি প্রকাশ করে। এরপর প্রতিটি সংশোধনও একইভাবে যাচাই হয়ে তবেই সাইটে যায়।
সাধারণ প্রশ্ন
- প্রোফাইল যোগ করতে কি টাকা লাগে?
- না। প্রোফাইল তৈরি, রাখা ও যতবার খুশি হালনাগাদ করা — সবই বিনামূল্যে।
- প্রকাশ হতে কত সময় লাগে?
- সাধারণত এক-দুই কর্মদিবস। আমরা নাম, ডিগ্রি ও BMDC রেজিস্ট্রেশন মিলিয়ে দেখি, তাই তথ্য সম্পূর্ণ থাকলে দ্রুত হয়।
- পরে তথ্য বদলাতে পারব?
- পারবেন। অ্যাকাউন্টে গিয়ে যেকোনো সময় বদলানো যায়। বদলানো তথ্যটুকু আবার একবার যাচাই হয়ে প্রকাশ পায়, ততক্ষণ পুরনো প্রোফাইলটাই সাইটে থাকে।
- প্রোফাইল সরাতে চাইলে?
- যোগাযোগ পাতা থেকে জানালে আমরা প্রোফাইলটি সরিয়ে দেব — কোনো প্রশ্ন ছাড়াই।
যোগ দিন
এখন শুধু গোড়ার তথ্য। বাকিটা লগইনের পর নিজের পাতায়।