অ্যাকাউন্ট ও ডেটা মুছে ফেলা
ঔষধকোষ অ্যাপ বা ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট ও তার সাথে জমা থাকা সব তথ্য আপনি যেকোনো সময় মুছে ফেলতে বলতে পারেন। নিচে কীভাবে, আর কী কী মুছে যায় তা লেখা আছে।
কীভাবে অনুরোধ করবেন
- 1support@osudhkosh.com ঠিকানায় ইমেইল করুন।
- 2বিষয় (subject) লিখুন: অ্যাকাউন্ট মুছে ফেলুন
- 3অ্যাকাউন্টে যে ফোন নম্বরটি ব্যবহার করেন সেটি ইমেইলে লিখুন।
- 4আমরা নম্বরটি আপনারই কিনা যাচাই করে নেব, তারপর মুছে ফেলব।
কত সময় লাগে
অনুরোধ পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলা হয়। কাজ শেষ হলে ইমেইলে জানিয়ে দেওয়া হয়।
যা মুছে যায়
- ✓আপনার নাম, ফোন নম্বর, ইমেইল, পেশা ও লিঙ্গ
- ✓সেভ করা ওষুধ ও পছন্দের ডাক্তারের তালিকা
- ✓দামের অ্যালার্ট
- ✓স্বাস্থ্যের রিডিং — রক্তচাপ, সুগার
- ✓খরচের হিসাব
- ✓পরিবারের সদস্যদের তথ্য
- ✓সিঙ্ক করা থাকলে ওষুধের বাক্সের তথ্য
- ✓আপনার লেখা রিভিউ ও মন্তব্য
যা থাকে
হিসাব ও আইনি প্রয়োজনে কিছু লেনদেনের রেকর্ড (যদি থাকে) সর্বোচ্চ ৫ বছর রাখা হতে পারে — তবে সেগুলোর সাথে আপনার নাম বা নম্বর যুক্ত থাকে না। আমাদের নিজস্ব তথ্যভাণ্ডার (ওষুধ, ডাক্তার, হাসপাতালের তালিকা) আপনার ব্যক্তিগত তথ্য নয়, তাই সেটি অপরিবর্তিত থাকে।
ফোনের ভেতরে রাখা তথ্য (ওষুধের বাক্স, মাসিকের হিসাব) — সিঙ্ক চালু না থাকলে সেগুলো কখনো আমাদের সার্ভারে যায়নি। অ্যাপটি আনইনস্টল করলেই ওগুলো মুছে যায়।
অ্যাকাউন্ট না মুছে শুধু কিছু তথ্য মুছতে চাইলে
অ্যাপ বা ওয়েবসাইট থেকেই নিজে মুছতে পারেন — সেভ করা ওষুধ, অ্যালার্ট, স্বাস্থ্যের রিডিং, খরচ, পরিবারের সদস্য, সবই। অথবা একই ঠিকানায় ইমেইল করে বলুন কোনটা মুছতে চান।