osudhkosh

৳ 90

৳ 9 /পিস

Tablet3 x 10
আমার ওষুধে যোগ করুন
দাম কমলে জানান

বিবরণ

Edruplex 100 mg+200 mg+200 mcg একটি ওষুধ (ডোজ ফর্ম: Tablet), প্রস্তুতকারক Edruc Limited। এর জেনেরিক উপাদান Vitamin B1, B6 & B12।

নির্দেশনা

ভিটামিন বি১, বি৬, বি১২ ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে। এছাড়া এই ট্যাবলেট নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয়: ডায়াবেটিস, অ্যালকোহলিক বা টক্সিকোনিউরোপ্যাথির মতো যে কোন দীর্ঘমেয়াদি নিউরোপ্যাথি, নিউরাইটিস, নিউরালজিয়া, সারভিইক্যাল সিন্ড্রোম, কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদি নিউরোপ্যাথি, লাম্বাগো, সায়াটিকা, মায়ালজিয়া, ইন্টারকোস্টাল নিউরালজিয়া, হার্পিস জোস্টার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, মুখপেশীর অবশতা।

প্রতিনির্দেশনা

যেসব রোগী লেভোডোপা গ্রহণ করে থাকে বা যারা এই ওষুধের কোন উপাদানের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

উপাদান

  • প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে-
  • ভিটামিন বি১ (থায়ামিন মনোনাইট্রেট) ১০০ মিঃগ্রাঃ
  • ভিটামিন বি৬ (পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড) ২০০ মিঃগ্রাঃ
  • ভিটামিন বি১২ (সায়ানোকোবালামিন) ২০০ মাইক্রোগ্রাম।
  • প্রতিটি ৩ মিঃলিঃ এম্পুলে আছে-
  • ভিটামিন বি১ (থায়ামিন মনোনাইট্রেট) ১০০ মিঃগ্রাঃ
  • ভিটামিন বি৬ (পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড) ১০০ মিঃগ্রাঃ
  • ভিটামিন বি১২ (সায়ানোকোবালামিন) ১০০০ মাইক্রোগ্রাম।

ফার্মাকোলজি

ভিটামিন বি১ শর্করা, ফ্যাটি এসিড এবং অ্যামাইনো এসিডকে শক্তিতে রূপান্তর করে, স্নায়ুর স্বাস্থ্য ও মন ভাল রাখে এবং হৃৎপিণ্ড শক্তিশালী করে। ভিটামিন বি৬ লোহিত রক্ত কণিকা, প্রোটিন, নিউরোট্রান্সমিটার যেমন সেরোটনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ, স্ট্রোক, অবসাদ এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে। ভিটামিন বি১২ কোষে প্রতিলিপি ও লোহিত রক্ত কণিকা তৈরির জন্য দরকার যা রক্তশূন্যতা, অবসাদ, স্নায়ুর ব্যথা, অসারতা, রক্ত জমাট বাঁধা সমস্যা এবং হৃদরোগজনিত ঝুঁকি কমায় ।

ওষুধের মূল উপাদানগুলো মুখে খাওয়ার পর ভালভাবে শোষিত হয়। এটি বেশিরভাগ টিস্যুতে পরিবাহিত হয় এবং বুকের দুধে পাওয়া যায়। কোষের ভিতরে থায়ামিন, ডাইফসফেট হিসেবে থাকে যা দেহের ভিতরে লক্ষণীয় মাত্রায় সঞ্চিত থাকে না এবং অতিরিক্ত পরিমাণ থায়ামিন মূত্রের মাধ্যমে অপরিবর্তিত অবস্থায় অথবা মেটাবলাইট হিসেবে বের হয়ে যায়। পাইরিডক্সিন, পাইরিডক্সাল এবং পাইরিডক্সামিন মুখে খাওয়ার পর পরিপাকতন্ত্র থেকে ভালভাবে শোষণ হয় এবং সক্রিয়রূপে পাইরিডক্সাল ফসফেট এবং পাইরিডক্সামিন ফসফেটে রূপান্তরিত হয়। এগুলো প্রধানত যকৃতে সঞ্চিত অবস্থায় থাকে যেখান থেকে জারিত হয়ে ৪-পাইরিডক্সিক এসিড এবং অন্যান্য নিষ্ক্রিয় মেটাবলাইট হিসেবে মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। ওষুধের মাত্রা যত বাড়ানো হয় অপরিবর্তিত অবস্থায় মূত্রের মাধ্যমে বের হয়ে যাওয়ার পরিমাণ তত বেশি হয়।

মাত্রা ও সেবনবিধি

  • ট্যাবলেটঃ দিনে ১-৩ টি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
  • ইনজেকশনঃ
  • তীব্র রোগের ক্ষেত্রে
  • : দিনে ১টি এ্যাম্পুল যতক্ষণ পর্যন্ত তীব্র উপসর্গসমূহ প্রশমিত না হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গৃহীত।
  • মৃদু রোগের ক্ষেত্রে
  • : ১টি ইনজেকশন প্রতি সপ্তাহে ২-৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গৃহীত। এ্যাম্পুল সাধারণত মাংসপেশীতে প্রয়োগ করা হয়।
  • শিশুদের ব্যবহারঃ শিশুদের ব্যবহারের ক্ষেত্রে এই ঔষধের কোন তথ্য নেই।

সতর্কতা

স্পাইনাল কর্ডের ক্ষয় (ডিজেনারেশন) আছে এমন রোগীর ক্ষেত্রে সায়ানোকোবালামিন ব্যবহার করা উচিত নয়। সায়ানোকোবালামিনের উচ্চ প্লাজমা ঘনত্ব সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথির চিকিৎসার জন্য ভিটামিন বি১২ এর সায়ানোকোবালামিন মূলকটি উপযোগী নয়।

মাত্রাধিক্যতা

অনুমোদিত মাত্রায় তেমন কোন মাত্রাধিক্যতা জনিত উপসর্গ দেখা যায় না। যদি জানামতে মাত্রাধিক্য হয়ে থাকে তাহলে লক্ষণভিত্তিক এবং সাহায্যকারী চিকিৎসা নির্দেশিত।

সংরক্ষণ

শিশুদের নাগালের বাইরে, আলো থেকে দূরে এবং ঠাণ্ডা (২৫°সে. তাপমাত্রার নিচে) ও শুষ্কস্থানে রাখুন।

ঔষধের মিথষ্ক্রিয়া

এখনো পর্যন্ত তেমন কোন উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় নাই।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না; কিন্তু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

মুখে সেব্য ট্যাবলেট অনুমোদিত কিন্তু ইনজেকশন এর ব্যবহার বেনজাইল অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয়।

সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

এক নজরে

এই কম্বিনেশন সেখানে নির্দেশিত যেখানে সংশ্লিষ্ট ভিটামিনের অভাব বিদ্যমান। এটি পলিনিউরোপ্যাথি (অ্যালকোহলিক বা টক্সিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক), নিউরাইটিস, নিউরালজিয়া, সার্ভিকাল সিন্ড্রোম, শোল্ডার-আর্ম সিন্ড্রোম, লাম্বাগো, সায়াটিকা, মায়ালজিয়া, ইন্টারকোস্টাল নিউরালজিয়া, হারপিস জোস্টার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ফেসিয়াল প্যারেসিসের সহায়ক চিকিৎসায় নির্দেশিত।

নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
  • পলিনিউরোপ্যাথি (অ্যালকোহলিক, টক্সিক, ডায়াবেটিক)
  • নিউরাইটিস
  • নিউরালজিয়া
  • সার্ভিকাল সিন্ড্রোম
  • শোল্ডার-আর্ম সিন্ড্রোম
  • লাম্বাগো
  • সায়াটিকা
  • মায়ালজিয়া
  • ইন্টারকোস্টাল নিউরালজিয়া
  • হারপিস জোস্টার
  • ট্রাইজেমিনাল নিউরালজিয়া
  • ফেসিয়াল প্যারেসিসের সহায়ক চিকিৎসা
ফার্মাকোলজি

ভিটামিন B1 কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তরিত করে, স্বাস্থ্যকর স্নায়ু promotes, মেজাজ উন্নত করে, হৃদয় শক্তিশালী করে। ভিটামিন B6 RBC গঠন করে, কোষকে প্রোটিন তৈরি করতে সাহায্য করে, নিউরোট্রান্সমিটার তৈরি করে। ভিটামিন B12 কোষ প্রতিলিপি এবং RBC উৎপাদনের জন্য অপরিহার্য।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক ডোজ (ওরাল):

  • ১-৩ ট্যাবলেট দৈনিক বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী

প্রাপ্তবয়স্ক ডোজ (IM):

  • গুরুতর (তীব্র) ক্ষেত্রে: তীব্র লক্ষণ কমে না যাওয়া পর্যন্ত ১ ইনজেকশন দৈনিক
  • হালকা ক্ষেত্রে: ১ ইনজেকশন সপ্তাহে ২-৩ বার
পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া:

  • সাধারণত ভালো সহনীয়
  • কিছু ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যেতে পারে
গর্ভাবস্থায় ব্যবহার

গর্ভাবস্থায় ব্যবহার: মৌখিক ট্যাবলেট ফর্ম সুপারিশ করা হয়; কিন্তু বেনজিল অ্যালকোহলের উপস্থিতির কারণে ইনজেকশন গর্ভাবস্থায় সুপারিশ করা হয় না।

Pregnancy Category: C — গর্ভাবস্থায় সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সতর্কতা ও সাবধানতা
  • সাবঅ্যাকিউট ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ডে সায়ানোকোবালামিন দেওয়া উচিত নয়
  • সায়ানোকোবালামিন রেটিনোপ্যাথির চিকিৎসার জন্য উপযুক্ত নয়
ওভারডোজ

লক্ষণ: প্রস্তাবিত ডোজে ওভারডোজ লক্ষণ প্রত্যাশিত নয়।

চিকিৎসা: সিম্পটোম্যাটিক ও সাপোর্টিভ।

সংরক্ষণ পদ্ধতি

২৫°C এর নিচে ঠান্ডা ও শুষ্ক স্থানে, আলো থেকে দূরে সংরক্ষণ করুন; শিশুদের নাগালের বাইরে রাখুন।

Vitamin B1, B6 & B12 — সম্পূর্ণ তথ্য দেখুনফার্মাকোলজি, সতর্কতা, গর্ভাবস্থা, ওভারডোজসহ পূর্ণ বিবরণ জেনেরিক পাতায়
⚠️ এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে — চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।