osudhkosh

৳ 3.51/পিস

প্যাক: ৳ 105.32

Capsule30's pack
আমার ওষুধে যোগ করুন
দাম কমলে জানান

বিবরণ

Feocron Plus Capsule একটি ওষুধ (ডোজ ফর্ম: Capsule), প্রস্তুতকারক Novo Healthcare and Pharma Ltd.। এর জেনেরিক উপাদান Carbonyl Iron + Folic Acid + Zinc Sulfate + Vitamin B Complex + Vitamin C।

নির্দেশনা

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে আয়রন, ফলিক এসিড, জিংক, বি-ভিটামিনসমূহ এবং ভিটামিন-সি-এর ঘাটতি পূরণে অথবা আয়রন, ফলিক এসিড, জিংক, বি-ভিটামিনসমূহ এবং ভিটামিন-সি-এর প্রতিরোধমূলক চিকিৎসায় এই প্রিপারেশনটি নির্দেশিত।

প্রতিনির্দেশনা

যাদের এই ওষুধের কোন উপাদানের প্রতি জ্ঞাত অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি প্রতিনির্দেশিত। এছাড়া হিমোলাইটিক অ্যানিমিয়াতে আয়রন প্রতিনির্দেশিত।

উপাদান

  • প্রতিটি ক্যাপসুলে রয়েছে-
  • কার্বনাইল আয়রণ (মৌলিক আয়রণ এর সমতূল্য) আইএনএন ৫০ মি.গ্রা.
  • জিংক সালফেট মনোহাইড্রেট বিপি ৬১.৮০ মি.গ্রা. যা ২২.৫০ মি.গ্রা. মৌলিক জিংকের সমতূল্য
  • ফলিক এসিড বিপি ০.৫ মি.গ্রা.
  • নিকোটিনামাইড বিপি ১০ মি.গ্রা.
  • রিবোফ্লাভিন বিপি ২ মি.গ্রা.
  • পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি ১ মি.গ্রা.
  • এসকরবিক এসিড ইউএসপি ৫০ মি.গ্রা.
  • থায়ামিন মনোনাইট্রেট বিপি ২ মি.গ্রা.

ফার্মাকোলজি

  • আয়রন
  • : আয়রন সাপ্লিমেন্ট হিসেবে কার্বনাইল আয়রন হল আরও কার্যকর এবং নিরাপদ পছন্দ, কারণ এতে রয়েছে উচ্চ জৈব প্রাপ্যতা, কম বিষাক্ততা এবং উন্নত জিআই সহনশীলতা।
  • ফলিক এসিড
  • : স্নায়ু নলের স্বাভাবিক স্বাস্থ্যকর বিকাশের জন্য এবং একটি কোষ থেকে সম্পূর্ণ রূপে একটি পূর্ণাঙ্গ শিশুর কোষ বিভাগের জন্য ফলিক এসিডের প্রয়োজনীয়তা অপরিহার্য।
  • ভিটামিন বি কমপ্লেক্স
  • : অনাগত শিশুদের বৃদ্ধি এবং বিকাশের জন্য ভিটামিন বি কমপ্লেক্স প্রয়োজন।
  • ভিটামিন সি
  • : ভিটামিন সি ভ্রুণের ঝিল্লিতে কোলাজেন গঠনের ভূমিকা পালন করে।
  • জিংক সালফেট
  • : জিংক ভ্রুণের বৃদ্ধি ও উন্নয়ন, কেন্দ্রিয় স্নায়ু তন্ত্রের বিকাশ ও কার্যকারিতা এবং উন্নত মাতৃ ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি।

মাত্রা ও সেবনবিধি

  • প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে
  • : দৈনিক ১টি ক্যাপসুল খাবার পূর্বে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।
  • শিশু ও কিশোর/কিশোরীদের ক্ষেত্রে ব্যবহার
  • : বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে শিশু ও কিশোর/কিশোরীদের ক্ষেত্রে ব্যবহার সুপারিশকৃত।

সতর্কতা

যেসব রোগীদের আয়রন ওভারলোড হতে পারে, যেমন হিমোক্রোম্যাটোসিস, হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা রেড সেল অ্যাপ্লাসিয়া রোগীদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া উচিত। আয়রন টেট্রাসাইক্লিনের সাথে চিলেট গঠন করে এবং এর শোষণ ব্যাহত করে।

মাত্রাধিক্যতা

অতিরিক্ত আয়রনের কারণে শক্তিহীনতা, বমি বমি ভাব, পেট ব্যথা, কলো মল, দূর্বল ও দ্রুত পালস্, জ্বর, কোমা, খিঁচুনী ঘটতে পারে।

সংরক্ষণ

শুষ্ক স্থানে অনধিক ৩০°সে. তাপমাত্রায় সংরক্ষণ করুন। আর্দ্রতা থেকে দূরে রাখুন। ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধের মিথষ্ক্রিয়া

কার্বনাইল আয়রণ টেট্রাসাইক্লিন, কুইনোলোন, লেভোডোপা, লেভোথাইরক্সিন, মিথাইলডোপ এবং পেনিসিলামিন এর শোষণ শরীরে ব্যাহত করে। ফলিক এসিড এন্টিএপিলেপটিক ওষুধের সাথে বিক্রিয়া করে ফলে ফেনোবারবিটাল, ফিনাইটোইন এবং প্রাইমিডন এর মাত্রা প্লাজমায় কমে যায়।

পার্শ্ব প্রতিক্রিয়া

ফলিক এসিড পরবর্তীতে কিছু অ্যালার্জিক রিএ্যাকশন ঘটতে পারে। এছাড়াও আয়রনের জন্য কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে, বিশেষত বয়স্কদের ক্ষেত্রে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

সঠিকভাবে আয়রনের ঘাটতি নিশ্চিত হলেই কেবলমাত্র প্রথম তিন মাসে আয়রন গ্রহণ করা যেতে পারে। গর্ভাবস্থায় শেষ দিনগুলিতে আয়রনের ঘাটতি প্রতিরোধে এবং খাদ্যের অপর্যাপ্ততায় জিংক এবং ফলিক এসিডের ব্যবহার যুক্তিযুক্ত।

সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

এক নজরে

কার্বনিল আয়রন + ফলিক অ্যাসিড + জিংক সালফেট + ভিটামিন বি কমপ্লেক্স + ভিটামিন সি একটি আয়রন, ভিটামিন ও মিনারেল সম্মিলিত প্রস্তুতি যা আয়রন, ফলিক অ্যাসিড, জিংক, ভিটামিন-বি কমপ্লেক্স ও ভিটামিন-সি এর ঘাটতি পূরণে ব্যবহৃত হয়, বিশেষত গর্ভাবস্থা ও স্তন্যদানকালে।

নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
  • আয়রন, ফলিক অ্যাসিড, জিংক, ভিটামিন-বি কমপ্লেক্স ও ভিটামিন-সি এর ঘাটতির চিকিৎসা ও প্রতিরোধ
  • গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পুষ্টি ঘাটতি পূরণ
ফার্মাকোলজি

কার্বনিল আয়রন আয়রন সম্পূরক হিসেবে বেশি কার্যকর ও নিরাপদ কারণ এটির উচ্চ জৈব উপলভ্যতা, কম বিষাক্ততা এবং ভালো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সহনশীলতা রয়েছে। ফলিক অ্যাসিড নিউরাল টিউবের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে এবং কোষ বিভাজনের জন্য অত্যাবশ্যক। ভিটামিন বি কমপ্লেক্স অজাত শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয়। ভিটামিন সি ফিটাল মেমব্রেনের কোলাজেন গঠনে ভূমিকা রাখে। জিংক ভ্রুণের বৃদ্ধি ও বিকাশ এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিকাশ ও কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য নিশ্চিত করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক: খাবারের আগে প্রতিদিন ১ টি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

শিশু ও কিশোর: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।

পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া:

  • কোষ্ঠকাঠিন্য (বিশেষত বয়স্ক রোগীদের)
  • অ্যালার্জিক সংবেদনশীলতা (ফলিক অ্যাসিডের কারণে)
গর্ভাবস্থায় ব্যবহার

গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে সম্ভব হলে ওষুধ ব্যবহার এড়িয়ে চলা উচিত। প্রথম ত্রৈমাসিকে আয়রন প্রশাসনের জন্য আয়রন ঘাটতির স্পষ্ট প্রমাণ প্রয়োজন। গর্ভাবস্থার বাকি সময়ে অপর্যাপ্ত খাদ্যের কারণে জিংক ও ফলিক অ্যাসিড সম্পূরক প্রয়োজন হলে তা গ্রহণ করা যুক্তিযুক্ত।

Pregnancy Category: A — গর্ভাবস্থায় সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সতর্কতা ও সাবধানতা
  • আয়রন ওভারলোড হতে পারে এমন রোগীদের সতর্কতা প্রয়োজন (হিমোক্রোমাটোসিস, হিমোলাইটিক অ্যানিমিয়া বা রেড সেল অ্যাপ্লাসিয়া)।
  • আয়রন টেট্রাসাইক্লিনের সাথে চিলেট গঠন করে এবং শোষণ ব্যাহত হতে পারে।
ওভারডোজ

কার্বনিল আয়রনের অতিরিক্ত ডোজের লক্ষণ: শক্তি হ্রাস, বমি বমি ভাব, পেটে ব্যথা, আলকাতরা জাতীয় মল, দুর্বল ও দ্রুত নাড়ি, জ্বর, কোমা, খিঁচুনি।

সংরক্ষণ পদ্ধতি

৩০°C তাপমাত্রার নীচে, শুকনো স্থানে সংরক্ষণ করুন। আর্দ্রতা থেকে রক্ষা করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Carbonyl Iron + Folic Acid + Zinc Sulfate + Vitamin B Complex + Vitamin C — সম্পূর্ণ তথ্য দেখুনফার্মাকোলজি, সতর্কতা, গর্ভাবস্থা, ওভারডোজসহ পূর্ণ বিবরণ জেনেরিক পাতায়
⚠️ এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে — চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।