osudhkosh

৳ 150

৳ 25 /পিস

Tablet5 x 6
আমার ওষুধে যোগ করুন
দাম কমলে জানান

বিবরণ

Methebac 1 gm একটি ওষুধ (ডোজ ফর্ম: Tablet), প্রস্তুতকারক Navana Pharmaceuticals Ltd.। এর জেনেরিক উপাদান Methenamine Hippurate।

নির্দেশনা

মেথেনামাইন হিপ্পুরেট মূত্রনালীর সংক্রমণ এড়ানোর চিকিৎসায় প্রফাইল্যাক্সিস হিসেবে ব্যবহৃত হয়।

অ্যান্টিবায়োটিক দ্বারা তীব্র সংক্রমণের সফল চিকিৎসার পর মেইনটেনেন্স থেরাপি হিসেবে।

সিস্টাইটিসের পুনরাবৃত্তি প্রতিরোধে দীর্ঘমেয়াদী থেরাপি হিসেবে।

রোগীর ক্যাথেটারযুক্ত মূত্রনালীর অভ্যন্তরীণ সংক্রমণ দমন করা এবং মূত্রনিষ্কাশনযন্ত্র ব্লকেজ হওয়ার ঘটনা কমাতে।

ইন্সট্রুমেন্টাল প্রসিডিউরের সময় ইনডুয়েলিং ক্যাথেটার যুক্ত রোগীর মূত্রনালীর সংক্রমণ প্রতিহত করতে প্রফাইলেক্সিস হিসেবে।

এসিম্পটোমেটিক ব্যাকটেরিইউরিয়া।

প্রতিনির্দেশনা

রেনাল অপ্রতুলতা, তীব্র হেপাটিক অপ্রতুলতা বা তীব্র পানি শূন্যতা জনিত রোগীদের ক্ষেত্রে মেথেনামাইন হিপ্পুরেট প্রতিনির্দেশিত। তীব্র প্যারেনক্যাইমাল সংক্রমণের ক্ষেত্রে মেথেনামাইন হিপ্পুরেট কে একমাত্র ওষুধ হিসাবে ব্যবহার করা উচিত নয়।

মাত্রা ও সেবনবিধি

১২ বছর বয়সের বেশি বয়সীদের এবং শিশুদের জন্য সাধারণত ১ গ্রাম ট্যাবলেট দিনে ২ বার। ৬ থেকে ১২ বছর বয়সের শিশুদের জন্য দৈনিক অর্ধেক ট্যাবলেট বা একটি ট্যাবলেট (০.৫ বা ১ গ্রাম) দিনে ২ বার। মেথেনামাইন হিপ্পুরেট মূত্রের অ্যাসিডে ব্যাকটেরিয়া বিরোধী কর্মকান্ড বেশী করে। তাই, ক্ষারযুক্ত খাবার এবং ওষুধের সীমাবদ্ধতা বাঞ্ছনীয়। যদি প্রয়োজন হয় তবে মূত্রনালীর pH হিসাবে এবং ক্লিনিকাল প্রতিক্রিয়ার মাধ্যমে, প্রস্রাবের সম্পূরক অশ্লীকরণ (সাপ্লিমেন্টাল আইডেনটিফিকেশন) ব্যবস্থা চালু করা যেতে পারে। বারবার প্রস্রাব হলে বার বার ইউরিন কালচারের মাধ্যমে চিকিৎসার কার্যকারিতা পর্যবেক্ষণ করতে হবে।

মাত্রাধিক্যতা

মেথেনামাইন অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে অবিলম্বে সক্রিয় চারকোল দিয়ে রোগীকে বমি করাতে হবে। বমিভাব বা গ্যাস্ট্রিক ল্যাভেজ দ্বারা ওষুধের শোষণকে আরও কমানো যেতে পারে। অতিরিক্ত তরল মুখে অথবা প্যারেন্টেরালি দিয়ে রোগীকে সহনশীল করতে হবে।

সংরক্ষণ

৩০° সেঃ এর নিচে এবং শুষ্ক স্থানে রাখুন। আলো থেকে দূরে রাখুন। বাচ্চাদের নাগালের বাইরে রাখুন।

পার্শ্ব প্রতিক্রিয়া

পার্শ্বপ্রতিক্রিয়া

: বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটের বাধা, এবং ক্ষুধামন্দা দেখা দিতে পারে। এর মধ্যে যদি কোন প্রভাব অবিরত থাকে বা আরও খারাপ হয়, দ্রুত ডাক্তার বা ফার্মাসিস্টকে বলুন। মেথেনামাইন হিপ্পুরেট গ্রহণের কারণে প্রস্রাবের যন্ত্রণা দেখা দিতে পারে। যদিও এটি অল্প পরিসরে হয়ে থাকে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আপনার ডাক্তারের কাছে রিপোর্ট করুন, যদি প্রস্রাবকে কম অ্যাসিডযুক্ত করতে, মেথেনামাইনের ডোজ কমিয়ে নিতে বা আপনার চিকিৎসা পরিবর্তন করতে চান। এই ওষুধ ব্যবহারকারী অনেকের ক্ষেত্রেই গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। মেথেনামাইন নির্দেশিত ডোজের চেয়ে বেশি গ্রহণের ফলে মূত্রাশয়ের জ্বালা বা ব্যথা অথবা ঘন ঘন প্রস্রাব এবং রক্তাক্ত অথবা গোলাপী প্রস্রাবও দেখা দিতে পারে।

বিরূপ প্রতিক্রিয়া

: চিকিৎসা করা রোগীদের মধ্যে ৩.৫% এরও কম ক্ষেত্রে মেথেনামাইন হিপ্পুরেট এর বিরূপ প্রভাব দেখা ওগেছে। এই প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছেঃ বমি বমি ভাব, বমি, এবং খুব কম ক্ষেত্রে ফুসকুড়ি, ডিজইউরিয়া। পাইওরিয়ার তীব্র এপিসোডের প্রাথমিক চিকিৎসার পরে শিশুরা প্রফাইলেকটিক হিসাবে মেথেনামাইন হিপ্পুরেট এর নির্দেশিত ডোজ নেওয়ায় শিশুদের মধ্যে কেবলমাত্র ১.১% পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ব্যবহার: প্রেগনেন্সি ক্যাটেগরি-সি হওয়ায় টেরাটোজেনিক প্রভাব দেখা দিতে পারে। একটি গবেষনায় একদল গর্ভবতী কুকুরকে, মানুষের সমতুল্য ডোজ মেথেনামাইন খাওয়ানো হয়। এতে করে জন্মগত হারে সামান্য বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি হওয়া ও জীবিত বংশধরদের বেঁচে থাকার ক্ষেত্রে সামান্য দূর্বলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। A4 টেরোটোজিনিটি স্টাডিতে দেখা গেছে, মানুষের সমতুল্য ডোজের ৩ গুণ পরিমাণ মেথেনামাইন, গর্ভবতী খরগোশকে খাওয়ানো হয়েছিল, তাতেও ভ্রুণের কোন ক্ষতির প্রমাণ পাওয়া পায়নি। তবে গর্ভবতী মহিলাদের কোন পর্যাপ্ত এবং সু-নিয়ন্ত্রিত গবেষণা নেই। গর্ভাবস্থাকালীন মেথেনামাইন কেবল তখনই ব্যবহার করা উচিত যখন সম্ভাব্য ভ্রুণের কোন ঝুঁকির সম্ভাবনা না থাকে।

স্তন্যদানকালে ব্যবহার: মেথেনামাইন মানুষের দুধের মধ্য দিয়ে নির্গত হয়। অতএব নার্সিং শিশুদের ক্ষেত্রে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকার কারণে, মায়েদের ওষুধের গুরুত্ব বিবেচনায় রাখতে হবে যে বুকের দুধ পান করা বন্ধ করতে হবে নাকি ওষুধ বন্ধ করতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।

সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

এক নজরে

মেথেনামাইন হিপ্পুরেট মূত্রনালী সংক্রমণের প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি অম্লীয় প্রস্রাবে ফর্মালডিহাইডে রূপান্তরিত হয়ে ব্যাকটেরিয়াঘাতী ক্রিয়া প্রদর্শন করে।

নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
  • মূত্রনালী সংক্রমণের প্রতিরোধ ও চিকিৎসা
  • অ্যান্টিবায়োটিক দিয়ে তীব্র সংক্রমণের সফল প্রাথমিক চিকিৎসার পরে রক্ষণাবেক্ষণ থেরাপি
  • পুনরাবৃত্ত সিস্টাইটিস প্রতিরোধে দীর্ঘমেয়াদী থেরাপি
  • ইনডুয়েলিং ক্যাথেটার রোগীদের মূত্রনালী সংক্রমণ দমন
  • ইনস্ট্রুমেন্টাল পদ্ধতির সময় মূত্রনালীতে সংক্রমণ প্রবেশ প্রতিরোধ
  • অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া
ফার্মাকোলজি

মেথেনামাইন অম্লীয় প্রস্রাবে ফর্মালডিহাইডে রূপান্তরিত হয়, যা গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ-নির্দিষ্ট ব্যাকটেরিয়াঘাতী এজেন্ট হিসেবে কাজ করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক ও ১২ বছর+: ১ গ্রাম (১টি ট্যাবলেট) দিনে ২ বার

শিশু (৬-১২ বছর): ০.৫-১ গ্রাম (অর্ধেক বা ১টি ট্যাবলেট) দিনে ২ বার

পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া (৩.৫% এর কম):

  • বমি বমি ভাব
  • বমি
  • প্রুরিটাস (বিরল)
  • ত্বকে ফুসকুড়ি (বিরল)
  • ডিসুরিয়া (বিরল)
গর্ভাবস্থায় ব্যবহার

গর্ভাবস্থায় ব্যবহার: মেথেনামাইন গর্ভাবস্থায় নিরাপদ নাও হতে পারে (বিভাগ C); গর্ভবতী কুকুরে মৃত শিশুর হার সামান্য বৃদ্ধি ও বেঁচে থাকা সন্তানের ওজন বৃদ্ধি হ্রাস দেখা গেছে; শুধুমাত্র উপকারিতা ঝুঁকির চেয়ে বেশি হলে ব্যবহার করুন।

Pregnancy Category: C — গর্ভাবস্থায় সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সতর্কতা ও সাবধানতা
  • প্রমাণিত বা দৃঢ়ভাবে সন্দেহজনক ব্যাকটেরিয়াল সংক্রমণ বা প্রফিল্যাকটিক ইঙ্গিত ছাড়া প্রেসক্রাইব করবেন না
  • ইউরিয়া-বিভাজনকারী অর্গানিজম (প্রোটিয়াস, সিউডোমোনাস) দ্বারা সংক্রমণে অম্লীয় প্রস্রাব বজায় রাখুন
  • লিভার ফাংশন স্টাডি পর্যায়ক্রমে সম্পাদন করুন (বিশেষত লিভার ডিসফাংশন রোগীদের)
ওভারডোজ

ওভারডোজে বমি করান বা গ্যাস্ট্রিক ল্যাভেজ, সক্রিয় চারকোল; তরল গ্রহণ বৃদ্ধি করুন।

সংরক্ষণ পদ্ধতি

৩০°C এর নিচে তাপমাত্রায়, আলো ও আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন; শিশুদের নাগালের বাইরে রাখুন।

Methenamine Hippurate — সম্পূর্ণ তথ্য দেখুনফার্মাকোলজি, সতর্কতা, গর্ভাবস্থা, ওভারডোজসহ পূর্ণ বিবরণ জেনেরিক পাতায়
⚠️ এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে — চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।