৳ 10.03/পিস
প্যাক: ৳ 10.03
৳ 10.03/পিস
প্যাক: ৳ 10.03
এক নজরে
নাইটাজোক্সানাইড একটি অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ যা ডায়রিয়া ও কৃমি সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি পাইরুভেট:ফেরেডক্সিন অক্সিডোরেডাক্টেজ (PFOR) এনজাইম বাধা দিয়ে পরজীবীর অ্যানেরোবিক মেটাবলিজম প্রতিরোধ করে।
নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
- Cryptosporidium parvum-জনিত ডায়রিয়া
- Giardia lamblia-জনিত ডায়রিয়া
- Entamoeba histolytica-জনিত ডায়রিয়া
ফার্মাকোলজি
নাইটাজোক্সানাইড PFOR এনজাইম-নির্ভর ইলেক্ট্রন ট্রান্সফার বিক্রিয়ায় হস্তক্ষেপ করে পরজীবীর অ্যানেরোবিক শক্তি বিপাক বাধা দেয়, ফলে পরজীবী বৃদ্ধি পায় না।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক ডোজ (ওরাল):
- জিয়ার্ডিয়াসিস/ক্রিপ্টোস্পোরিডিয়াসিস: ৫০০ মিগ্রা প্রতি ১২ ঘণ্টা, ৩ দিন
শিশু ডোজ:
- ১-৩ বছর: ১০০ মিগ্রা (৫ মিলি) প্রতি ১২ ঘণ্টা, ৩ দিন
- ৪-১১ বছর: ২০০ মিগ্রা (১০ মিলি) প্রতি ১২ ঘণ্টা, ৩ দিন
- ১২ বছর+: ৫০০ মিগ্রা প্রতি ১২ ঘণ্টা, ৩ দিন
পার্শ্বপ্রতিক্রিয়া
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া:
- পেটে ব্যথা
- বমি
- মাথাব্যযা
- বমি বমি ভাব
- অ্যানোরেক্সিয়া
- পেট ফাঁপা
- মাথা ঘোরা
- অস্বাভাবিক যকৃতের ফাংশন পরীক্ষা
গর্ভাবস্থায় ব্যবহার
গর্ভাবস্থায় ব্যবহার: নাইটাজোক্সানাইড গর্ভাবস্থায় নিরাপদ (বিভাগ B); প্রাণী গবেষণায় ভ্রূণের বিরূপ প্রভাব কম বা নেই।
Pregnancy Category: B — গর্ভাবস্থায় সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সতর্কতা ও সাবধানতা
- যকৃত ও পিত্তথলির রোগে সতর্কতা
- কিডনি রোগে সতর্কতা
- গর্ভাবস্থা ও স্তন্যদানে সতর্কতা
- গাড়ি চালানোর সময় সতর্কতা (মাথা ঘোরা ও তন্দ্রা হতে পারে)
ওভারডোজ
ওভারডোজের তথ্য সীমিত; লক্ষণভিত্তিক চিকিৎসা।
সংরক্ষণ পদ্ধতি
শুষ্ক স্থানে, আলো ও তাপ থেকে দূরে সংরক্ষণ করুন; শিশুদের নাগালের বাইরে রাখুন।