Omari 12.5
Rx- জেনেরিক:
- Omarigliptin
- কোম্পানি:
- The ACME Laboratories Ltd.
- ডোজ ফর্ম:
- Tablet
- প্যাক সাইজ:
- Box (4 Tablet)
৳ 70/পিস
প্যাক: ৳ 280
এক নজরে
Omarigliptin — Omarigliptin is indicated for the treatment of adults with type 2 diabetesসহ নানা ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাংলাদেশে Omarigliptin এর সব ব্র্যান্ড, দাম ও বিস্তারিত তথ্য নিচে দেখুন।
পরিচিতি
ওমারিগ্লিপটিন প্রাপ্তবয়স্ক রোগীদের টাইপ ২ ডায়াবেটিস রোগের চিকিৎসায় নির্দেশিত। ওমারিগ্লিপটিন একটি ডাইপেপটিডাইল পেপটাইডেস-৪ (ডিপিপি-৪) এনজাইম এর বিরুদ্ধে একটি দীর্ঘ সময় কার্যকরী প্রতিরোধক। ডিপিপি-৪ দ্রুত ইনক্রিটিন হরমোনের কার্যকারিতা বিনষ্ট করে ফেলে। অন্যদিকে ইনক্রিটিনসমূহ খাদ্য গ্রহণের প্রতিক্রিয়া হিসাবে একটি গ্লুকোজ-নির্ভর পদ্ধতিতে ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে এবং গ্লুকাগনের লেভেল কমিয়ে রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে। এভাবে, ওমারিস্লিপটিন এর কার্যপ্রণালী ইনক্রিটিন হরমোনের কার্যকারিতাকে বৃদ্ধি করে। অনুমোদিত মাত্রা: ওমারিগ্লিপটিন এর অনুমোদিত মাত্রা হচ্ছে ২৫ মিগ্রা সপ্তাহে একবার একক চিকিৎসায় অথবা গ্লাইসেমিক নিয়ন্ত্রণের অপ্টিমাইজেশনের জন্য সংযোজক চিকিৎসায়। রোগী যদি কোনো মাত্রা খেতে ভুলে যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বাদ যাওয়া মাত্রাটি গ্রহণ করার এবং তারপর নিয়মিত সাপ্তাহিক মাত্রার সময়সূচীটি অনুসরণ করার পরামর্শ দিতে হবে। কখনোই একবারে দুইটি জোড়া গ্রহণ করা যাবে না। বৃক্কের অকার্যকারিতা: বৃক্কের গুরুতর অকার্যকারিতা অথবা শেষ পর্যায়ের বুকের ফেইলিউর রোগীদের ক্ষেত্রে অথবা যাদের হেমোডায়ালাইসিস বা পেরিটোনাল ডায়ালাইসিস প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে নিম্নলিখিত চার্ট অনুসারে মাত্রা প্রয়োগ করতে হবেঃ পুরুষঃ সিয়ার সিএল >১.৯ঃ ১২.৫ মিগ্রা করে সপ্তাহে একবার মহিলারঃ সিয়ার সিএল>১.৪ঃ ১২.৫ মিগ্রা করে সপ্তাহে একবার শিশু ও কিশোর রোগীদের ক্ষেত্রে: ওমারিগ্লিপটিন এর নিরাপদ ব্যবহার এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। * চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। ওমারিগ্লিপটিন ট্যাবলেট মুখে গ্রহণ করতে হবে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: ওমারিগ্লিপটিন মেটফরমিন, গ্লিমেপিরাইড, ওরাল কন্ট্রাসেপটিভ এবং অ্যাটোরভাস্ট্যাটিনের সাথে প্রতিক্রিয়া করে। অন্যান্য অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ ওমারিগ্লিপটিনের সাথে (বিশেষত, ইনসুলিন প্রিপারেশন বা সালফোনাইল ইউরিয়া) ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় হাইপোগ্লাইসেমিয়ার কারণ হতে পারে। হাইপোগ্লাইসেমিক অ্যাকশন বৃদ্ধি করে এমন ওষুধের সাথে (বিটা-ব্লকার, স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় ওষুধ, মনোঅ্যামাইন অক্সিডেস ইনহিবিটর) প্রয়োগের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। হাইপোগ্লাইসেমিক অ্যাকশন হ্রাস করে এমন ওষুধের সাথে ব্যবহার করার সময় (অ্যাড্রেনালিন, অ্যাড্রেনোকটিকোট্রপিক হরমোন, থাইরয়েড হরমোন) রক্তের গ্লুকোজের মাত্রা সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে হবে। যাদের ওমারিগ্লিপটিন বা এই ওষুধের অন্যান্য উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত। এছাড়া এটি টাইপ ১ ডায়াবেটিস রোগীদের গুরুতর কিটোসিস, ডায়াবেটিক কোমা বা প্রিকোমাতেও প্রতিনির্দেশিত। ওমারিগ্লিপটিন গুরুতর সংক্রমণ যেখানে ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে গ্লাইসেমিক নিয়ন্ত্রণ করা প্রয়োজন, অস্ত্রোপচারের আগে ও পরে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। ওমারিগ্লিপটিন এর বিরূপ প্রভাবসমূহ সাধারণত সুসহনীয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো নাসোফ্যারিঞ্জাইটিস, হাইপোগ্লাইসেমিয়া, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা, ত্বক এবং সাবকিউটেনিয়াস টিস্যুর রোগ। ওমারিগ্লিপটিন নিম্নলিখিত রোগীদের ক্ষেত্রে অথবা যেসকল অবস্থায় রক্তের সুগার কমে যেতে পারে সেসব ক্ষেত্রে সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে যেমন পিটুইটারি অকার্যকারিতা বা অ্যাড্রেনাল অপর্যাপ্ততা, অপুষ্টি, অনাহার, অনিয়মিত খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণের অভাব বা দুর্বল অবস্থার প্রচুর পেশী নড়াচড়া, অত্যধিক অ্যালকোহল গ্রহণ এবং বয়স্ক ব্যক্তিদের। আকাশপথের কাজ বা অটোমোবাইল পরিচালনায় নিযুক্ত রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে। ওমারিগ্লিপটিন এর মাত্রাধিক্য সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। মাত্রাধিক্য হলে, চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন। আলো থেকে দূরে, ঠাণ্ডা (৩০°সে. এর নিচে) ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
ওমারিগ্লিপটিন প্রাপ্তবয়স্ক রোগীদের টাইপ ২ ডায়াবেটিস রোগের চিকিৎসায় নির্দেশিত।
ফার্মাকোলজি
ওমারিগ্লিপটিন একটি ডাইপেপটিডাইল পেপটাইডেস-৪ (ডিপিপি-৪) এনজাইম এর বিরুদ্ধে একটি দীর্ঘ সময় কার্যকরী প্রতিরোধক। ডিপিপি-৪ দ্রুত ইনক্রিটিন হরমোনের কার্যকারিতা বিনষ্ট করে ফেলে। অন্যদিকে ইনক্রিটিনসমূহ খাদ্য গ্রহণের প্রতিক্রিয়া হিসাবে একটি গ্লুকোজ-নির্ভর পদ্ধতিতে ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে এবং গ্লুকাগনের লেভেল কমিয়ে রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে। এভাবে, ওমারিস্লিপটিন এর কার্যপ্রণালী ইনক্রিটিন হরমোনের কার্যকারিতাকে বৃদ্ধি করে।
মাত্রা ও সেবনবিধি
অনুমোদিত মাত্রা: ওমারিগ্লিপটিন এর অনুমোদিত মাত্রা হচ্ছে ২৫ মিগ্রা সপ্তাহে একবার একক চিকিৎসায় অথবা গ্লাইসেমিক নিয়ন্ত্রণের অপ্টিমাইজেশনের জন্য সংযোজক চিকিৎসায়। রোগী যদি কোনো মাত্রা খেতে ভুলে যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বাদ যাওয়া মাত্রাটি গ্রহণ করার এবং তারপর নিয়মিত সাপ্তাহিক মাত্রার সময়সূচীটি অনুসরণ করার পরামর্শ দিতে হবে। কখনোই একবারে দুইটি জোড়া গ্রহণ করা যাবে না। বৃক্কের অকার্যকারিতা: বৃক্কের গুরুতর অকার্যকারিতা অথবা শেষ পর্যায়ের বুকের ফেইলিউর রোগীদের ক্ষেত্রে অথবা যাদের হেমোডায়ালাইসিস বা পেরিটোনাল ডায়ালাইসিস প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে নিম্নলিখিত চার্ট অনুসারে মাত্রা প্রয়োগ করতে হবেঃ পুরুষঃ সিয়ার সিএল >১.৯ঃ ১২.৫ মিগ্রা করে সপ্তাহে একবার মহিলারঃ সিয়ার সিএল>১.৪ঃ ১২.৫ মিগ্রা করে সপ্তাহে একবার শিশু ও কিশোর রোগীদের ক্ষেত্রে: ওমারিগ্লিপটিন এর নিরাপদ ব্যবহার এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। * চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। ওমারিগ্লিপটিন এর মাত্রাধিক্য সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। মাত্রাধিক্য হলে, চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
সেবন পদ্ধতি
ওমারিগ্লিপটিন ট্যাবলেট মুখে গ্রহণ করতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া
ওমারিগ্লিপটিন এর বিরূপ প্রভাবসমূহ সাধারণত সুসহনীয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো নাসোফ্যারিঞ্জাইটিস, হাইপোগ্লাইসেমিয়া, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা, ত্বক এবং সাবকিউটেনিয়াস টিস্যুর রোগ।
সতর্কতা ও সাবধানতা
[CAUTION] ব্লাড সুগার খুব কম বা খুব বেশি হলে আপনার গাড়ি চালানোর ক্ষমতা প্রভাবিত হতে পারে। এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না।
প্রতিনির্দেশনা
যাদের ওমারিগ্লিপটিন বা এই ওষুধের অন্যান্য উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত। এছাড়া এটি টাইপ ১ ডায়াবেটিস রোগীদের গুরুতর কিটোসিস, ডায়াবেটিক কোমা বা প্রিকোমাতেও প্রতিনির্দেশিত। ওমারিগ্লিপটিন গুরুতর সংক্রমণ যেখানে ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে গ্লাইসেমিক নিয়ন্ত্রণ করা প্রয়োজন, অস্ত্রোপচারের আগে ও পরে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
ড্রাগ ইন্টারঅ্যাকশন
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: ওমারিগ্লিপটিন মেটফরমিন, গ্লিমেপিরাইড, ওরাল কন্ট্রাসেপটিভ এবং অ্যাটোরভাস্ট্যাটিনের সাথে প্রতিক্রিয়া করে। অন্যান্য অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ ওমারিগ্লিপটিনের সাথে (বিশেষত, ইনসুলিন প্রিপারেশন বা সালফোনাইল ইউরিয়া) ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় হাইপোগ্লাইসেমিয়ার কারণ হতে পারে। হাইপোগ্লাইসেমিক অ্যাকশন বৃদ্ধি করে এমন ওষুধের সাথে (বিটা-ব্লকার, স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় ওষুধ, মনোঅ্যামাইন অক্সিডেস ইনহিবিটর) প্রয়োগের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। হাইপোগ্লাইসেমিক অ্যাকশন হ্রাস করে এমন ওষুধের সাথে ব্যবহার করার সময় (অ্যাড্রেনালিন, অ্যাড্রেনোকটিকোট্রপিক হরমোন, থাইরয়েড হরমোন) রক্তের গ্লুকোজের মাত্রা সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে হবে।
খাবারের সাথে প্রতিক্রিয়া
[UNSAFE] ওমারিগ্লিপটিন এর সাথে অ্যালকোহল সেবন করা নিরাপদ নয়।
গর্ভাবস্থায় ব্যবহার
[CONSULT YOUR DOCTOR] গর্ভবতী মহিলাদের মধ্যে ওমারিগ্লিপটিন ব্যবহারের ক্লিনিকাল ট্রায়াল করা হয়নি।
স্তন্যদানকালে ব্যবহার
[UNSAFE] ওমারিগ্লিপটিন গ্রহণকারী মায়েদের বুকের দুধ খাওয়ানো এড়ানো উচিত।
কিডনি/লিভার সমস্যায় ব্যবহার
[CONSULT YOUR DOCTOR] কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য ওমারিগ্লিপটিন ব্যবহার করা নিরাপদ। ওমারিগ্লিপটিনের ডোজ সামঞ্জস্য করার পরামর্শ দেওয়া হয়। [SAFE IF PRESCRIBED] ওমারিগ্লিপটিন যকৃতের রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ। ওমারিগ্লিপটিনের ডোজ সামঞ্জস্য করার পরামর্শ দেওয়া হয়।
সংরক্ষণ পদ্ধতি
আলো থেকে দূরে, ঠাণ্ডা (৩০°সে. এর নিচে) ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।