Cadosil LD
4%+2%+0.025%OTC৳ 170/পিস
৳ 170/পিস
বিবরণ
Cadosil LD 4%+2%+0.025% একটি ওষুধ (ডোজ ফর্ম: Rectal Ointment), প্রস্তুতকারক UniMed UniHealth Pharmaceuticals Ltd.। এর জেনেরিক উপাদান Calcium Dobesilate + Lidocaine + Dexamethasone।
নির্দেশনা
- এই রেক্টাল অয়েন্টমেন্ট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
- অভ্যন্তরীণ ও বহিঃস্থিত অর্শ্বরোগ
- পায়ু পথে চুলকানি
- অ্যানাল একজিমা
- অ্যানাইটিস
- পেরিঅ্যানাইটিস
- একিউট হেমরয়ডাল থ্রম্বোসির
- অ্যানাল ফিসার
- হেমরয়ডেকটমির পূর্বে ও পরে
- এটি দীর্ঘস্থায়ী চিকিৎসায় নির্দেশিত নয়।
প্রতিনির্দেশনা
এই রেক্টাল অয়েন্টমেন্টের কোন উপাদানের প্রতি কোন রোগীর অতিসংবেদনশীলতা থাকলে এটি প্রতিনির্দেশিত।
উপাদান
- প্রতি গ্রামে রেক্টাল অনেন্টমেন্টে আছে-
- ক্যালসিয়াম ডোবেসাইলেট বিপি ৪০ মি.গ্রা.
- লিডোকেইন হাইড্রোক্লোরাইড ইউএসপি ২০ মি.গ্রা.
- ডেক্সামিথাসন অ্যাসিটেট বিপি ০.২৫ মি.গ্রা.
ফার্মাকোলজি
ক্যালসিয়াম ডোবেসাইলেট কৈশিক দেয়ালের ব্যাপ্তিযোগ্যতা বৃদ্ধি এবং প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়ার মাধ্যমে প্রদাহ সহ বিভিন্ন লক্ষণ উপশমে কাজ করে। এর এন্টিথ্রম্বোটিক ব্যবহারও রয়েছে। লিডোকেইন হাইড্রোক্লোরাইড একটি লোকাল অ্যানেসথেটিক যা ব্যথা উপশম করে। ডেক্সামিথাসন অ্যাসিটেট একটি টপিক্যাল করটিকোস্টেরয়েড যা প্রদাহ এবং চুলকানী রোধী।
মাত্রা ও সেবনবিধি
- ক্যালসিয়াম ডোবিসাইলেট, লিডোকেইন হাইড্রোক্লোরাইড এবং ডেক্সামেথাসন এসিটেট অয়েন্টমেন্ট প্রতিদিন ২-৩ বার আক্রান্ত স্থানে প্রয়োগ করা উচিত যা সকালে ও ঘুমানোর পূর্বে এবং মলত্যাগের পরে ব্যবহার করাই শ্রেয়। পায়ুপথের ভিতরে হেমোরয়েড-এর ক্ষেত্রে এপ্লিকেটর দ্বারা অয়েন্টমেন্ট প্রয়োগ করতে হবে। পায়ুপথের বাহিরের হেমোরয়েড এবং পায়ুপথের চুলকানির ক্ষেত্রে অয়েন্টমেন্ট-এর একটি পাতলা প্রলেপ দিনে একাধিকবার ব্যবহার করতে হবে। চিকিৎসা সময়কাল সাধারণত কয়েকদিন। ১-২ সপ্তাহ চিকিৎসা গ্রহণ করার পরও যদি লক্ষণাবলীর উন্নতি সাধন না হয় অথবা অবনতি ঘটে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসককে অবগত করতে হবে।
- এই রেক্টাল অয়েন্টমেন্ট-এর ব্যবহারবিধিঃ
- পায়ুপথের ভিতরে ব্যবহারের ক্ষেত্রে
- ব্যবহারের পূর্বে টিউব থেকে ক্যাপটি খুলে নিন।
- ক্যাপের চোখা অংশ টিউবের মুখ ছিদ্র করুন।
- এপ্লিকেটরটি (সরবরাহকৃত) টিউবের সাথে সংযুক্ত করুন।
- টিউব চেপে এপ্লিকেটরটি পরিপূর্ণ করুন এবং স্বচ্ছন্দ প্রবেশের জন্য অয়েন্টমেন্ট দ্বারা-এর অগ্রভাগ পিচ্ছিল করুন।
- পায়ুপথে এপ্লিকেটরটি ধীরে ধীরে সম্পূর্ণরূপে প্রবেশ করাতে হবে এবং পুনরায় টিউব-এর অগ্রভাগ চেপে প্রয়োজনীয় পরিমাণ অয়েন্টমেন্ট পায়ুপথের ভিতরে ছড়িয়ে দিতে হবে ব্যবহারের পর এপ্লিকেটরটি বের করুন এবং ফেলে দিন।
- পায়ুপথের ভিতরে ব্যবহারের পর কয়েক ঘন্টার জন্য মলত্যাগ না করাই উত্তম।
- পায়ুপথের বাহিরে ব্যবহারের ক্ষেত্রে
- অয়েন্টমেন্টের টিউবটি চাপুন এবং অল্প পরিমাণ আঙ্গুলের মধ্যে নিন।
- পায়ুপথের বাহিরের চারপাশে অয়েন্টমেন্ট ব্যবহার করুন।
- প্রতিবার ব্যবহারের পর উষ্ণ জল এবং সাবান দিয়ে হাত ধৌত করুন।
- পুনরায় টিউবের সাথে ক্যাপটি সংযুক্ত করুন।
সতর্কতা
বৃক্কের অকার্যকারিতায় এই অয়েন্টমেন্ট দীর্ঘমেয়াদী চিকিৎসায় ব্যবহার্য নয়।
মাত্রাধিক্যতা
এ পর্যন্ত মাত্রাধিক্যের কোন তথ্য পাওয়া যায়নি।
সংরক্ষণ
তাপ থেকে দূরে সংরক্ষণ করা উচিত। ৩০°সে. তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
- অত্যন্ত
- বিরল
- তার
- মধ্যে
- অন্ত্রের
- গতি
- পরিবর্তন
- অস্থায়ী
- জ্বালাপোড়া
- নির্দিষ্ট
- স্থানে
- ব্যথা
- চামড়ায়
- সংবেদনশীলতা
- অথবা
- জ্বর
- হতে
- পারে
- এগুলো
- প্রধানত
- এলার্জিজনিত
- কারণে
- হয়ে
- থাকে
- এসব
- ক্ষেত্রে
- চিকিৎসা
- বন্ধ
- রাখা
- উচিত।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
প্রেগন্যান্সি ক্যাটাগরি "সি"। ক্যালসিয়াম ডোবেসাইলেট প্লাসেন্টা ব্যারিয়ার অতিক্রম করে কিনা তা এখনো জানা যায়নি। অন্যদিকে লিডোকেইন হাইড্রোক্লোরাইড এবং ডেক্সামিথাসন অ্যাসিটেট পরিবর্তনশীল পরিমাণে পুনঃশোষিত হওয়ায় সিস্টেমিক প্রভাব দেখা যায়। উপরন্তু উভয় উপাদানই প্লাসেন্টা ব্যারিয়ার অতিক্রম করে। এক্ষেত্রে ঔষধটি সম্ভাব্য উপকারিতা যথার্থতার সাথে সাথে সম্ভাব্য ভ্রুনের ঝুঁকি বিবেচনায় নেয়া উচিত। মৌখিক গ্রহণের ফলে ক্যালসিয়াম ডোবেসাইলেট মাতৃদুগ্ধে খুব অল্প পরিমান নিঃসৃত হয় কিন্তু টপিক্যাল ব্যবহারে এটা মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। টপিক্যাল ব্যবহারে লিডোকেইন হাইড্রোক্লোরাইড এবং ডেক্সামিথাসন অ্যাসিটেট মাতৃদুগ্ধে নিঃসৃত হয়।
সতর্কতা: এই তথ্য শুধু জানার জন্য। ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।
এক নজরে
ক্যালসিয়াম ডোবেসিলেট + লিডোকেইন + ডেক্সামেথাসোন একটি রেকটাল মলম যা অভ্যন্তরীণ ও বাহ্যিক হেমোরয়েড, অ্যানাল প্রুরিটাস, অ্যানাল একজিমা ও অ্যানাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়।
নির্দেশনা (কোন রোগে ব্যবহৃত হয়)
- অভ্যন্তরীণ ও বাহ্যিক হেমোরয়েড
- অ্যানাল প্রুরিটাস
- অ্যানাল একজিমা
- অ্যানাইটিস
- পেরিয়ানাইটিস
- তীব্র হেমোরয়েডাল থ্রম্বোসিস
- অ্যানাল ফিসার
- হেমোরয়েডেক্টমির ক্ষেত্রে প্রি ও পোস্টঅপারেটিভ চিকিৎসা
ফার্মাকোলজি
ক্যালসিয়াম ডোবেসিলেট কৈশিক প্রাচীরের উপর কাজ করে তাদের প্রতিবন্ধী শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে—অর্থাৎ বর্ধিত ব্যাপ্তিযোগ্যতা ও হ্রাসকৃত প্রতিরোধ ক্ষমতা এবং প্রদাহের বিভিন্ন লক্ষণে কাজ করে। এটির অ্যান্টিথ্রম্বোটিক কার্যকলাপও রয়েছে। লিডোকেইন হাইড্রোক্লোরাইড একটি স্থানীয় অ্যানেস্থেটিক যা ব্যথা উপশমে সহায়তা করে। ডেক্সামেথাসোন অ্যাসিটেট একটি টপিকাল কর্টিকোস্টেরয়েড যা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিপ্রুরিটিক কার্যকলাপ possesses করে।
মাত্রা ও সেবনবিধি
দিনে ২-৩ বার প্রয়োগ করুন। সকালে ও রাতে ঘুমানোর সময় প্রয়োগ করুন এবং সম্ভব হলে মলত্যাগের পর প্রয়োগ করুন। অভ্যন্তরীণ হেমোরয়েডের ক্ষেত্রে অ্যাপ্লিকেটর ব্যবহার করে মলম প্রয়োগ করুন। বাহ্যিক হেমোরয়েড ও অ্যানাল প্রুরিটাসের ক্ষেত্রে মলমের একটি পাতলা স্তর দিনে কয়েকবার প্রয়োগ করুন। চিকিৎসার সময়কাল সাধারণত কয়েকদিন। ১-২ সপ্তাহ চিকিৎসার পর লক্ষণে উন্নতি না হলে বা অবনতি হলে ডাক্তারকে জানান।
পার্শ্বপ্রতিক্রিয়া
বিরল পার্শ্বপ্রতিক্রিয়া:
- অন্ত্রের চলাচলের পরিবর্তন
- অস্থায়ী জ্বলন্ত সংবেদন
- স্থানীয় ব্যথা
- অতিসংবেদনশীলতা প্রতিক্রিয়া (ত্বকের প্রতিক্রিয়া ও/অথবা জ্বর সহ)
গর্ভাবস্থায় ব্যবহার
গর্ভাবস্থা বিভাগ সি। গর্ভাবস্থায় ব্যবহার শুধুমাত্র তখনই করা উচিত যখন সম্ভাব্য সুবিধা ভ্রুণের জন্য সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয়।
Pregnancy Category: C — গর্ভাবস্থায় সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সতর্কতা ও সাবধানতা
- রেনাল অপ্রতুলতার ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ব্যবহার করবেন না।
- দীর্ঘস্থায়ী চিকিৎসা এড়িয়ে চলুন।
- অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসা বন্ধ করুন।
ওভারডোজ
অতিরিক্ত ডোজ সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
সংরক্ষণ পদ্ধতি
৩০°C তাপমাত্রার নীচে, তাপ থেকে সুরক্ষিত স্থানে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।