osudhkosh

শর্তাবলী ও ফেরত নীতি

সর্বশেষ হালনাগাদ: ৯ নভেম্বর ২০২৬

এই পাতায় ওষুধকোষের সাবস্ক্রিপশন (প্লাস ও ফ্যামিলি), স্ক্যানের কোটা এবং টাকা ফেরতের নিয়ম লেখা আছে। সহজ ভাষায় — কোনো ধাঁধা নেই।

১. যা সবসময় ফ্রি

ওষুধের তথ্য, বিকল্প ব্র্যান্ড, প্রতিদিনের দাম, ডাক্তার ও হাসপাতালের তালিকা, ল্যাব-টেস্টের দাম, জরুরি তথ্য এবং ওষুধের বাক্সের রিমাইন্ডার ফ্রি। এগুলো কখনো সাবস্ক্রিপশনের পেছনে রাখা হবে না।

২. প্ল্যান ও দাম

প্লাস ও ফ্যামিলি প্ল্যানের দাম টাকায় (BDT), প্ল্যান-পাতায় যা দেখানো আছে। দাম বা সীমা বদলাতে পারে; বদলালে আগে কেনা মেয়াদ তার কেনার সময়ের শর্তেই চলে।

৩. প্রি-পেইড, স্বয়ংক্রিয় নবায়ন নেই

আপনি ১ মাস বা ১ বছরের মেয়াদ আগাম কেনেন। মেয়াদ শেষে নিজে থেকে টাকা কাটা হয় না। মেয়াদ বাড়াতে চাইলে নতুন করে কিনুন — চলতি মেয়াদ থাকলে নতুন মেয়াদ তার শেষ থেকে শুরু হয়, বাকি দিন হারায় না।

৪. পেমেন্ট ও চালু হওয়া

পেমেন্ট হয় EPS (Easy Payment System) গেটওয়ের নিরাপদ উইন্ডোতে — কার্ড (ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস) বা মোবাইল ব্যাংকিং/ওয়ালেট (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি) দিয়ে। পেমেন্ট সফল হওয়ার খবর গেটওয়ে থেকে আমাদের সার্ভার নিশ্চিত করলেই সুবিধা চালু হয় — ব্রাউজারে দেখানো ফলের ওপর নির্ভর করা হয় না। শুরু করেও শেষ না-করা পেমেন্ট ২৪ ঘণ্টা পর বাতিল ধরা হয়। পেমেন্ট হলেও চালু না হলে নিচের ফেরত অংশ দেখুন।

৫. কোটা ও সীমা

প্রেসক্রিপশন স্ক্যান ও ল্যাব-রিপোর্ট ব্যাখ্যার মাসিক কোটা প্রতি মাসের ১ তারিখে (বাংলাদেশ সময়) নতুন হয়; অব্যবহৃত কোটা পরের মাসে জমে না। আমাদের দিকের কারণে (সার্ভার বা এআই ব্যর্থতা) কোনো স্ক্যান ব্যর্থ হলে সেটা কোটা থেকে কাটা হয় না।

৬. মেয়াদ শেষে

মেয়াদ শেষ হলে আপনি ফ্রি প্ল্যানের সীমায় ফিরবেন এবং বিজ্ঞাপন ফিরবে। আপনার সদস্য, অ্যালার্ট, খরচ ও অন্য ডেটা মুছে যায় না; শুধু ফ্রির সীমার বেশি নতুন যোগ করা যায় না।

৭. বিজ্ঞাপন-মুক্ত

সক্রিয় প্ল্যানে থাকলে সাইটে কোনো বিজ্ঞাপন ও স্পনসর-ব্যানার দেখানো হয় না এবং বিজ্ঞাপনদাতার স্ক্রিপ্ট আপনার ব্রাউজারে লোড হয় না। এটা আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত — লগইন করে ব্যবহার করলে কার্যকর।

৮. অ্যাকাউন্ট, শেয়ার ও যৌথ খাতা

প্ল্যান একটি ফোন নম্বরের অ্যাকাউন্টের জন্য। অন্যের কাছে অ্যাকাউন্ট বিক্রি বা ভাগ করে ব্যবহার অনুমোদিত নয়; সন্দেহজনক অপব্যবহারে আমরা সুবিধা সীমিত করতে পারি। ফ্যামিলি প্ল্যানের দুজনের যৌথ খাতায় যাঁকে আমন্ত্রণ করা হয় তাঁর নিজের প্ল্যান লাগে না; তবে খাতা চালু রাখার শর্ত আমন্ত্রণকারীর ফ্যামিলি প্ল্যানের মেয়াদ — মেয়াদ শেষ হলে খাতা শুধু-দেখা হয়ে যায় (কিছু মোছা হয় না)।

৯. টাকা ফেরত

এই ক্ষেত্রগুলোতে টাকা ফেরত পাবেন: (ক) পেমেন্ট সফল হয়েছে কিন্তু প্ল্যান চালু হয়নি; (খ) একই কেনায় ভুলে দুবার টাকা কাটা হয়েছে। ঘটনার ৭ দিনের মধ্যে যোগাযোগ করুন। এছাড়া ব্যবহারের পরে ফেরত দেওয়া হয় না, তবে বিশেষ কারণ থাকলে আমরা আলাদা করে বিবেচনা করি। ফেরত আসে যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেখানে; গেটওয়ের নিয়ম অনুযায়ী কয়েক কার্যদিবস লাগতে পারে।

১০. পেমেন্টের নিরাপত্তা

আপনার কার্ড বা মোবাইল-ওয়ালেটের গোপন তথ্য (কার্ড নম্বর, PIN, OTP) আমরা কখনো দেখি বা সংরক্ষণ করি না; পেমেন্ট হয় EPS গেটওয়ের নিরাপদ পাতায়। পেমেন্ট প্রক্রিয়ার জন্য গেটওয়েকে আপনার নাম, মোবাইল নম্বর ও (থাকলে) ইমেইল পাঠানো হয়। আমরা শুধু ফলাফল ও লেনদেনের রেফারেন্স রাখি।

১১. স্বাস্থ্য-তথ্য নিয়ে সতর্কতা

ওষুধকোষ তথ্য দেয়, চিকিৎসা-পরামর্শ নয়। সাবস্ক্রিপশন নিলে তথ্যের মান বা চিকিৎসার ফলাফলের কোনো নিশ্চয়তা বদলায় না। সিদ্ধান্তের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

১২. বদল ও যোগাযোগ

এই শর্ত বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে। প্রশ্ন বা সমস্যায় যোগাযোগ পাতা থেকে লিখুন।